• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Headline
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিনে সমাজসেবায় সম্মাননা স্মারক পেলেন আমজাদ হোসেন খান ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা সেবার নতুন প্রত্যয়ে রোটারি ক্লাব নারায়ণগঞ্জ মিডটাউনের নতুন নেতৃত্ব ৯ দিনের মধ্যে ১০ শ্রমিকের ক্ষতিপূরণ নিশ্চিত করলেন চট্টগ্রাম ডিসি জাহিদ নারায়ণগঞ্জ সদরের বিরল ক্যান্সার এইচএলএইচ-এ আক্রান্ত ১ বছর ৫ মাস বয়সী অর্নবের পাশে দাঁড়ালেন ইউএনও ফয়েজ উদ্দিন বুলবুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে ডিসিকে স্মারকলিপি প্রদান রাজস্ব কমিটির সভায় রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলক ইসলাম আলমগীর কে শুভেচ্ছা জানালেন নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের নেতা সিদ্দিকুর রহমান উজ্জল বন্দরে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে চুরি, পানির মোটর ও নির্মাণসামগ্রী লুট গ্যাস-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের কাছে ৬ দফা দাবি শিল্প মালিকদের

রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬৯ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

আসন্ন রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে বিশেষ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১-৭-২৬ ইং জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

সভায় রথযাত্রা উপলক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শোভাযাত্রার নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং আয়োজক ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাংলাদেশের অন্যতম ঐতিহ্য। রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, উৎসব নির্বিঘ্ন করতে পুলিশের পাশাপাশি সকলের সহযোগিতা প্রয়োজন। কোনো গুজবে কান না দিয়ে সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করুন। আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করব।

আলোচনা সভায় হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ ও আয়োজক কমিটির প্রতিনিধিরা রথযাত্রার বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরেন। তারা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের গৃহীত উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি বিষ্ণু পদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস ও তিলোত্তমা দাস, গোপাল জিউর মন্দিরের সভাপতি পরিতোষ কান্তি সাহা, বলদেব জিউর মন্দিরের সভাপতি জয় কে চৌধুরী বাপ্পিসহ হিন্দু ধর্মীয় সংগঠন ও ইসকনের প্রতিনিধিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা