• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Headline
ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউ’র কোনো অবস্থান নেই: মাইকেল মিলার নারায়ণগঞ্জে ইস্টার্ন সিমেন্টের ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে চীন: লিউ ইউইন ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল

রাজস্ব কমিটির সভায় রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১০৪ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার সকালে জেলা রাজস্ব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রিনাত ফৌজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আলিনুর খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: সিফাত উদ্দিন।নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামীম সহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার সকল ভূমি অফিসের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন, ভূমি সেবায় হয়রানি বন্ধ এবং জনসেবা ডিজিটালাইজেশনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হবে। ভূমি উন্নয়ন কর, খাজনা আদায় এবং সরকারি পাওনা আদায়ে কোনো ধরনের শৈথিল্য গ্রহণযোগ্য নয়।

সভায় জেলার বিভিন্ন উপজেলার রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ভূমি অফিসগুলোতে ই-নামজারি, অনলাইন খাজনা আদায় এবং নাগরিক সেবা দ্রুততর করার বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রিনাত ফৌজিয়া সভায় রাজস্ব আদায়ের হালনাগাদ তথ্য উপস্থাপন করেন। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণের আহ্বান জানান।

সভা শেষে জেলা প্রশাসক সবাইকে সমন্বিতভাবে কাজ করে নারায়ণগঞ্জকে একটি রাজস্ববান্ধব ও সেবামুখী জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা