• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নিউইয়র্ক থেকে প্রকাশিত বিশ্বব্যাপী জনপ্রিয় বাংলা সংবাদমাধ্যম ‘আইবিএন নিউজ’ (International Bengali Network News)-এর বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি মানবাধিকার, সমাজকল্যাণ ও বিভিন্ন ট্রাস্ট সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসা এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ দীর্ঘদিন ধরে গণমাধ্যম অঙ্গনে পরিচিত মুখ। নতুন দায়িত্বে তিনি বাংলাদেশের প্রকৃত চিত্র এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালি জনগোষ্ঠীর কথা আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালীভাবে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
এই নিয়োগকে ঘিরে সাংবাদিক মহলে উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক ও পেশাজীবী ফোরাম থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

নতুন দায়িত্ব গ্রহণ করে এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “বস্তুনিষ্ঠতা এবং মানুষের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে কাজ করাই আমার মূল লক্ষ্য। আইবিএন নিউজের প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে বাংলাদেশের বাস্তব চিত্র এবং প্রবাসী বাঙালিদের গল্প বিশ্ব দরবারে পৌঁছে দিতে চাই।”
আইবিএন নিউজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, তার নেতৃত্বে বাংলাদেশ ব্যুরো আরও গতিশীল, তথ্যসমৃদ্ধ ও কার্যকর হয়ে উঠবে।

তার নতুন পদযাত্রায় সাফল্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও নিরবচ্ছিন্ন অগ্রগতি কামনা করেছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা