• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
Headline
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিনে সমাজসেবায় সম্মাননা স্মারক পেলেন আমজাদ হোসেন খান ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা সেবার নতুন প্রত্যয়ে রোটারি ক্লাব নারায়ণগঞ্জ মিডটাউনের নতুন নেতৃত্ব ৯ দিনের মধ্যে ১০ শ্রমিকের ক্ষতিপূরণ নিশ্চিত করলেন চট্টগ্রাম ডিসি জাহিদ নারায়ণগঞ্জ সদরের বিরল ক্যান্সার এইচএলএইচ-এ আক্রান্ত ১ বছর ৫ মাস বয়সী অর্নবের পাশে দাঁড়ালেন ইউএনও ফয়েজ উদ্দিন বুলবুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে ডিসিকে স্মারকলিপি প্রদান রাজস্ব কমিটির সভায় রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলক ইসলাম আলমগীর কে শুভেচ্ছা জানালেন নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের নেতা সিদ্দিকুর রহমান উজ্জল বন্দরে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে চুরি, পানির মোটর ও নির্মাণসামগ্রী লুট গ্যাস-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের কাছে ৬ দফা দাবি শিল্প মালিকদের

গ্যাস-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের কাছে ৬ দফা দাবি শিল্প মালিকদের

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২৫ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

গ্যাস-জ্বালানি সংকটে উৎপাদন ব্যাহত, ৬ দফা দাবি বিকেএমইএ’র নারায়ণগঞ্জ জোনের।

সাম্প্রতিক দুর্ঘটনা ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে তৈরি গ্যাস ও জ্বালানি সংকটে নারায়ণগঞ্জের শিল্পপ্রতিষ্ঠানগুলোতে উৎপাদন ব্যাহত হওয়াসহ নানা সমস্যার সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে সংকট মোকাবিলায় সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ চেয়েছেন বিকেএমইএ’র নারায়ণগঞ্জ জোনের সদস্যরা।

শনিবার অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় শিল্প মালিকরা চলমান পরিস্থিতিতে তাদের বিভিন্ন সমস্যা ও আর্থিক ক্ষতির বিষয় তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।

সভায় সদস্যরা জানান, গ্যাস ও জ্বালানি সরবরাহে সংকটের কারণে শিল্পকারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধ নিয়েও প্রতিষ্ঠানগুলো চাপের মধ্যে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে শিল্পখাতকে টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে বিশেষ সহায়তা প্রয়োজন বলে মত দেন তারা।

মতবিনিময় সভায় সদস্যদের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কয়েকটি দাবি তুলে ধরার জন্য বিকেএমইএ’র প্রতি আহ্বান জানানো হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে—গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধে ১২ মাসের কিস্তি সুবিধা চালু করা এবং জুন ও জুলাই মাসের বিল কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া। একই সঙ্গে সংকটকালীন সময়ে বকেয়া বিলের কারণে কোনো শিল্পপ্রতিষ্ঠানের গ্যাস বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করার দাবি জানানো হয়।

শিল্প মালিকরা অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। অবিলম্বে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি এসব সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়।

এ ছাড়া পাবলিক ট্রান্সপোর্টের বাইরে ব্যক্তিমালিকানাধীন যানবাহনে সাময়িকভাবে সিএনজি সরবরাহ বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে সংকটকালীন সময়ে শিল্প ও জরুরি খাতে জ্বালানি সরবরাহের ওপর চাপ কিছুটা কমানো সম্ভব হবে বলে মনে করছেন তারা।

চলমান গ্যাস ও জ্বালানি পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য সাধারণ মানুষ ও শিল্প উদ্যোক্তাদের জানাতে নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ের ব্যবস্থার দাবিও জানানো হয়।

বর্তমান সংকটে শিল্পপ্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে খেলাপি ঋণ ঘোষণার সময়সীমা ৬ মাস থেকে বাড়িয়ে ১২ মাস করার দাবিও তুলে ধরেন বিকেএমইএ’র নারায়ণগঞ্জ জোনের সদস্যরা।

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সভায় উঠে আসা শিল্প মালিকদের বিভিন্ন সমস্যা, সংকট ও দাবির বিষয়গুলো গণমাধ্যমের মাধ্যমে দেশবাসী ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সামনে তুলে ধরা হয়।

বিকেএমইএ’র পক্ষ থেকে বলা হয়, বর্তমান গ্যাস ও জ্বালানি সংকট শিল্প উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে শিল্পখাতের সক্ষমতা ও উৎপাদন কার্যক্রম সচল রাখতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত, কার্যকর এবং বাস্তবসম্মত পদক্ষেপ প্রয়োজন।

সভায় এহসান ফজলী শামীম, মোহাম্মদ রাশেদসহ বিকেএমইএ’র নারায়ণগঞ্জ জোনের সদস্যরা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা