• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
Headline
চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো:সোহাগ বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর উল্টো রথযাত্রা মহোৎসব-২০২৬ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান,রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি মো : রায়হান কবির

মতলব উত্তরে শিপু মিয়াজীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিবেদক / ২০৪ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মিঠুরকান্দি গ্রামে শিপু মিয়াজী (৩২) নামে এক যুবকের ওপর কথিত সশস্ত্র হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে মিঠুরকান্দি গ্রামের চৌরাস্তা মোড়ে আয়োজিত মানববন্ধনে দেড় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা হামলার ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন মামলার বাদী সাগরীকা ইতি, আহত শিবু মিয়াজীর মা সালেহা বেগম, সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট আল আমিন, সাইফুল ইসলাম, রাব্বি, তারেক’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, মিঠুরকান্দি গ্রামে সংঘটিত হামলার ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

এ ঘটনায় আহত শিপু
মিয়াজীর স্ত্রী মোসা. সাগরীকা ইতি বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিঠুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় শিবু মিয়াজী স্থানীয় কয়েকজনের সঙ্গে ব্রিজের ওপর অবস্থান করছিলেন।

মামলায় অভিযোগ করা হয়, পূর্বের সামাজিক বিরোধ ও চলমান মামলা-মোকদ্দমার জের ধরে একই গ্রামের কয়েকজন ব্যক্তি এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে শিবু মিয়াজীর ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলার সময় ধারালো অস্ত্রের আঘাতে শিপু মিয়াজীর মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয় বলে দাবি করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে মামলার বাদী সাগরীকা ইতি বলেন, আমার স্বামীর ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আহতের মা সালেহা বেগম বলেন, আমার ছেলের ওপর নৃশংস হামলা হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করছি।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, মামলা রুজু হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা