• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Headline
এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ PM to visit Chattogram tomorrow, Seven venues ready; security tightened in Banshkhali, Fatikchhari and Hathazari নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপি ও ব্যবসায়ী মহলের প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা প্রশাসনের সাত ভেন্যু সহ সকল প্রস্তুতি সম্পন্ন : ডিসি জাহিদ প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জে গণমিছিল এ যোগদানের আহ্বান মাসুমের চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিব সালাহউদ্দিন আহমেদ এর ‘সম্মতিপত্র’ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন মীর কাদিম পৌরসভা কমিটি সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করে চলেছে– তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০ পরিবারকে ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী:ডিসি জাহিদ সাংবাদিক সাজু হোসেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত  সুস্থতা কামনায় দোয়া চেয়েছে পরিবার

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক / ৩০৬ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের নতুন কমিটি গঠন
সভাপতি হাজী সুমন ইসলাম জিতু, সাধারণ সম্পাদক পুনরায় আহাম্মদ আলী সজীব

 

বন্ধুত্ব, সামাজিক সম্প্রীতি ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে “ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জ” বন্ধুদের সংগঠনের ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত প্রতিনিধি পরিষদের নির্বাচনে ২৪টি স্কুলের ৪৪ জন প্রতিনিধির প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নির্বাচনে সভাপতি পদে হাজী সুমন ইসলাম জিতু ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে আহাম্মদ আলী সজীব ৩১ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন।

নির্বাচন শেষে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত সভাপতি হাজী সুমন ইসলাম জিতু বলেন, “বন্ধুত্বের এই সংগঠনকে আরও মানবিক, ঐক্যবদ্ধ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।”

পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত আহাম্মদ আলী সজীব বলেন, “বন্ধুদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে সংগঠনের উন্নয়ন, সামাজিক কার্যক্রম এবং ব্যাচের সদস্যদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”

বিগত কমিটির সভাপতি ডা. ফরহাদ আহমেদ জেনিথ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে বলেন, “বন্ধুত্ব, ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সংগঠনকে সামনে এগিয়ে নিতে হবে। নতুন নেতৃত্ব সকল বন্ধুদের সঙ্গে নিয়ে মানবিক ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমি আশাবাদী।”

সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সামাজিক ও মানবিক উদ্যোগ এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা