• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
Headline
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিনে সমাজসেবায় সম্মাননা স্মারক পেলেন আমজাদ হোসেন খান ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা সেবার নতুন প্রত্যয়ে রোটারি ক্লাব নারায়ণগঞ্জ মিডটাউনের নতুন নেতৃত্ব ৯ দিনের মধ্যে ১০ শ্রমিকের ক্ষতিপূরণ নিশ্চিত করলেন চট্টগ্রাম ডিসি জাহিদ নারায়ণগঞ্জ সদরের বিরল ক্যান্সার এইচএলএইচ-এ আক্রান্ত ১ বছর ৫ মাস বয়সী অর্নবের পাশে দাঁড়ালেন ইউএনও ফয়েজ উদ্দিন বুলবুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে ডিসিকে স্মারকলিপি প্রদান রাজস্ব কমিটির সভায় রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলক ইসলাম আলমগীর কে শুভেচ্ছা জানালেন নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের নেতা সিদ্দিকুর রহমান উজ্জল বন্দরে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে চুরি, পানির মোটর ও নির্মাণসামগ্রী লুট গ্যাস-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের কাছে ৬ দফা দাবি শিল্প মালিকদের

নারায়ণগঞ্জ সদরের বিরল ক্যান্সার এইচএলএইচ-এ আক্রান্ত ১ বছর ৫ মাস বয়সী অর্নবের পাশে দাঁড়ালেন ইউএনও ফয়েজ উদ্দিন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২৭ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

অর্থাভাবে চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হওয়া এক শিশুর পাশে দাঁড়াল নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। বিরল ক্যান্সার এইচএলএইচ-এ আক্রান্ত ১ বছর ৫ মাস বয়সী শিশু অর্নব চন্দ্র দাসের চিকিৎসা অব্যাহত রাখতে রোববার পরিবারটিকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।

রোববার দুপুরে ফতুল্লার উত্তর মাসদাইর এলাকার বাসিন্দা শিশু অর্নবের মা নিপা রানী দাসের হাতে এ চেক তুলে দেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে এইচএলএইচ নামের বিরল ক্যান্সারে ভুগছে অর্নব। চিকিৎসা চালাতে গিয়ে পরিবারের জমানো সব সঞ্চয় শেষ হয়ে যায়। চিকিৎসার ব্যয় মেটাতে অপারগ হয়ে গত ১৩ আগস্ট সন্তানের জীবন বাঁচাতে আর্থিক সহায়তা চেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন মা নিপা রানী দাস।

আবেদন পাওয়ার পর বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে উপজেলা প্রশাসন অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন,
শিশুটির ক্যান্সার চিকিৎসার বিষয়টি আমরা মানবিক দিক বিবেচনায় নিয়ে দ্রুত পর্যালোচনা করেছি। একটি শিশুর জীবন রক্ষায় রাষ্ট্র ও সমাজের দায়িত্ব রয়েছে। সেই জায়গা থেকেই পরিবারটিকে আর্থিক সহযোগিতার চেক দেওয়া হয়েছে।

আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত শিশুটির মা নিপা রানী দাস বলেন, চিকিৎসার খরচ জোগাতে গিয়ে আমরা একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিলাম। প্রশাসন পাশে দাঁড়ানোয় আমার ছেলের চিকিৎসা চালিয়ে যেতে পারব।

চিকিৎসকরা জানান, এইচএলএইচ বা Hemophagocytic Lymphohistiocytosis একটি বিরল ও জটিল রোগ। সময়মতো চিকিৎসা না হলে এটি প্রাণঘাতী হতে পারে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের অসহায় ও সংকটাপন্ন পরিবারের আবেদন পেলে ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা