• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
Headline
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিনে সমাজসেবায় সম্মাননা স্মারক পেলেন আমজাদ হোসেন খান ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা সেবার নতুন প্রত্যয়ে রোটারি ক্লাব নারায়ণগঞ্জ মিডটাউনের নতুন নেতৃত্ব ৯ দিনের মধ্যে ১০ শ্রমিকের ক্ষতিপূরণ নিশ্চিত করলেন চট্টগ্রাম ডিসি জাহিদ নারায়ণগঞ্জ সদরের বিরল ক্যান্সার এইচএলএইচ-এ আক্রান্ত ১ বছর ৫ মাস বয়সী অর্নবের পাশে দাঁড়ালেন ইউএনও ফয়েজ উদ্দিন বুলবুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে ডিসিকে স্মারকলিপি প্রদান রাজস্ব কমিটির সভায় রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলক ইসলাম আলমগীর কে শুভেচ্ছা জানালেন নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের নেতা সিদ্দিকুর রহমান উজ্জল বন্দরে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে চুরি, পানির মোটর ও নির্মাণসামগ্রী লুট গ্যাস-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের কাছে ৬ দফা দাবি শিল্প মালিকদের

বন্দরে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে চুরি, পানির মোটর ও নির্মাণসামগ্রী লুট

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২৮ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দর থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ কদম রসুল হাউজিং (অলিম্পিয়া) এলাকায় প্রবাসী মো. মনোয়ার হোসেনের নির্মাণাধীন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় চোরেরা বাড়িতে ঢুকে পানির মোটর, বৈদ্যুতিক তার, নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন মেশিনসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটির দ্বিতীয় তলার নির্মাণকাজ চলমান রয়েছে। শুক্রবার রাতে বাড়ির মালিক প্রবাসী মো. মনোয়ার হোসেন বাড়িতে ছিলেন না। এ সুযোগে চোরেরা নির্মাণাধীন দ্বিতীয় তলার একটি জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে চুরি করে বলে ধারণা করা হচ্ছে।

চোরেরা বাড়ি থেকে একটি পানির মোটর, প্রায় ৮ থেকে ১০ কয়েল বৈদ্যুতিক তার, টাইলস মিস্ত্রির ব্যবহৃত ৩ থেকে ৪টি মেশিন, কাটিং ও গ্রাইন্ডার মেশিনসহ আরও বেশ কিছু মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে যায়।

শনিবার সকালে নির্মাণকাজের মিস্ত্রিরা বাড়িতে এসে মালামাল চুরি যাওয়ার বিষয়টি দেখতে পান। পরে বাড়িটির দেখাশোনার দায়িত্বে থাকা সিয়ামকে বিষয়টি জানানো হয়।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, নবীগঞ্জ কদম রসুল হাউজিং এলাকায় এ ধরনের চুরির ঘটনা প্রায়ই ঘটছে। এতে নির্মাণাধীন বাড়ির মালিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে চুরির ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। পাশাপাশি এলাকায় চুরি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও টহল জোরদারেরও দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা