• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Headline
বিকল্প রাজনীতির কথা ভেবেছিলেন ডা. বি. চৌধুরী : ওবায়দুর রহমান গজারিয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন ও মতবিনিময় সভা ফতুল্লায় অনা মেম্বারের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দন্ত চিকিৎসা ও টুথপেস্ট-ব্রাশ বিতরণ ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ রিজার্ভ আরও বাড়ল বাগমারা’র স্বাস্থ্য কমপ্লেক্স অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছেন নারায়ণগঞ্জ ‘খ সার্কেলে’ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৭ প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা মতলব উত্তরে স্কুলছাত্রীদের ইভটিজিং ও মারধরের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুরের সফরসূচি প্রকাশ

নারায়ণগঞ্জ বন্দরে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তি দিতে শিপলুর উদ্যোগে পানি

নিজস্ব প্রতিবেদক / ২৬ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

 

তীব্র তাপদাহে এসএসসি পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের স্বস্তি দিতে নারায়ণগঞ্জের বন্দরে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বন্দর উপজেলার ২২ নম্বর ওয়ার্ডের বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ কেন্দ্রের সামনে এ কার্যক্রম পরিচালনা করা হয়। আইনজীবী ও সমাজকর্মী অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম শিপলুর উদ্যোগে এই পানি বিতরণ করা হয়।

এ সময় পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বোতলজাত বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম শিপলু বলেন, “বর্তমান তাপদাহে দীর্ঘ সময় পরীক্ষা দেওয়া শিক্ষার্থী এবং বাইরে অপেক্ষমাণ অভিভাবকরা কষ্টে থাকেন। সেই বিবেচনায় সাধ্যমতো এই আয়োজন করা হয়েছে। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং মানবিক দায়বদ্ধতা থেকে নেওয়া একটি উদ্যোগ।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা