• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Headline
পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দেড় যুগ পূর্তিতে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জোসেফের উদ্যোগে দোয়া ও কেক কেটে উদযাপন ভূমি সেবায় দালাল ও হয়রানি মুক্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে কাজ করছেন রিনাত ফৌজিয়া

নারায়ণগঞ্জ সদরে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৮৫ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলায় নারায়ণগঞ্জ জেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

আজ অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিন।

প্রশিক্ষণ কর্মশালায় নিরাপদ খাদ্যের গুরুত্ব, খাদ্য দূষণের কারণ ও এর ক্ষতিকর প্রভাব, খাদ্য সংরক্ষণ ও প্রস্তুতের সঠিক পদ্ধতি, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস এবং শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য গ্রহণের বিষয়ে সচেতনতা তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকদের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণে উৎসাহিত করা এবং খাদ্য নিরাপত্তা বিষয়ে পরিবার ও সমাজে সচেতনতা তৈরিতে শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিন বলেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীরা যেন ছোটবেলা থেকেই নিরাপদ খাদ্য গ্রহণ, খাদ্য পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন হয়ে ওঠে, সেজন্য শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া গেলে এর ইতিবাচক প্রভাব পরিবার ও সমাজেও পড়বে।

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার বিষয় নয়; এটি একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। এ বিষয়ে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে।

কর্মশালায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে নিরাপদ খাদ্য বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে তোলা হলে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা