• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
Headline
স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির  মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নাসিক নির্বাচন ঘিরে আলোচনায় শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব

মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন ডিসি মো : রায়হান কবির

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩৮ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের মার্চেন্ট ওয়ার্কার্স (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৪-৯-২৬ ইং বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও মানসিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি মাদকাসক্তির মতো সামাজিক ব্যাধি থেকে তাদের দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির।

জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে। একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষার্থীদের ওপর।

তিনি আরও বলেন, মাদক, অনলাইন গেমস ও অসৎ সঙ্গ থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে অভিভাবকদের সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। সন্তানদের চলাফেরা, বন্ধুত্ব, অনলাইন কার্যক্রম ও দৈনন্দিন আচরণের প্রতি নিয়মিত নজরদারি রাখুন। স্কুল ও পরিবারের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মেধাবী ও আদর্শ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান। তিনি বলেন, ডিজিটাল যুগে শিক্ষার্থীরা যেন প্রযুক্তিকে শিক্ষার কাজে ব্যবহার করে, সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। অপব্যবহার রোধে পরিবারকেই প্রথম প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতি, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে অভিভাবকদের অবহিত করেন। তারা বলেন, নিয়মিত উপস্থিতি ও গৃহপাঠ নিশ্চিত করতে অভিভাবক-শিক্ষক যোগাযোগ আরও জোরদার করতে হবে।

মতবিনিময় সভায় নবম ও দশম শ্রেণির বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, ক্যারিয়ার গঠন ও বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। জেলা প্রশাসক সব প্রস্তাব মনোযোগের সঙ্গে শুনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা