যুক্তির মহারণ’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রাণবন্ত ও যুক্তিনির্ভর বিতর্কে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের মেধা, যুক্তি ও উপস্থাপনার দক্ষতা তুলে ধরে।
সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় ক গ্রুপে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, খ গ্রুপে বিদ্যানিকেতন হাইস্কুল এবং গ গ্রুপে তোলারাম কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়ে পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করে। যুক্তি, তথ্য, বিশ্লেষণ, বক্তব্যের সাবলীলতা ও তাৎক্ষণিক বুদ্ধিমত্তার মাধ্যমে প্রতিযোগীরা নিজেদের দক্ষতার পরিচয় দেয়। প্রতিটি পর্বেই প্রতিযোগীদের প্রাণবন্ত যুক্তি ও পাল্টা যুক্তিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
আয়োজকরা জানান, বিতর্ক শিক্ষার্থীদের কেবল বক্তব্য উপস্থাপনের দক্ষতাই বাড়ায় না; বরং তথ্যভিত্তিক চিন্তা, বিশ্লেষণী ক্ষমতা, যুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মুক্তচিন্তা ও গঠনমূলক মতপ্রকাশের চর্চা আরও বিস্তৃত হবে।
সদর উপজেলা পর্যায়ে তিন গ্রুপের বিজয়ী প্রতিষ্ঠানগুলো পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে