• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়ায় দাবায় জেলা চ্যাম্পিয়ন বিবি মরিয়মের নুসরাত হাসান নাবা।

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৮১ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

  • ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর দাবা ইভেন্টে জেলা পর্যায়ে বালিকা মধ্যম বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিবি মরিয়ম উচ্চ গার্লস এন্ড কলেজের শিক্ষার্থী নুসরাত হাসান নাবা।

মঙ্গলবার নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নাবা সাদা গুটি নিয়ে বন্দর উপজেলার মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সৈয়দা ফাতেমা জাফরিনকে পরাজিত করে শিরোপা জয় করে।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাবা এর আগেও নারায়ণগঞ্জ সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়।

জেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আলী নূর খান।

এ সময় জেলা শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক আলী নূর খান বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ ঘটে। দাবার মতো মেধাভিত্তিক খেলায় নাবার এই সাফল্য নারায়ণগঞ্জের জন্য গর্বের। তার এই ধারাবাহিকতা বিভাগীয় ও জাতীয় পর্যায়েও অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।

বিজয়ী নুসরাত হাসান নাবা তার সাফল্যের কৃতিত্ব বিদ্যালয়ের শিক্ষক ও কোচদের দেন। তিনি বিভাগীয় পর্যায়ে ভালো ফল করে জাতীয় পর্যায়ে নারায়ণগঞ্জের প্রতিনিধিত্ব করতে চান বলেও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা