• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ডেঙ্গু প্র-তিরোধে সদরে বাগডুমারী খাল পরিষ্কারে ডিসি-ইউএনও

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৪২ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রো*ধে নারায়ণগঞ্জ সদর উপজেলার বাগডুমারী খালে পরিচ্ছন্নতা অ*ভিযান চালানো হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এ অ*ভিযান পরিচালনা করা হয়। এতে জেলা প্রশাসক মো. রায়হান কবির ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন অংশ নেন।

অ*ভিযানের আওতায় বাগডোমারী খাল, সদর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ও সাতটি ইউনিয়ন পরিষদে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পরে লিংক রোডের শহীদ রিযা গোপ ক্রিকেট স্টেডিয়াম এলাকায় পরিচ্ছন্নতা অ*ভিযান শেষে বৃক্ষরোপণ করা হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রো*গ প্র*তিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। যেসব স্থানে পানি জমে মশার প্রজননস্থল তৈরির আশঙ্কা রয়েছে, সেসব স্থান চিহ্নিত করে দ্রুত পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রো*গ প্র*তিরোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণ প্রয়োজন। ধারাবাহিক ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন ও সবুজ জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা