• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Headline
স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির  মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নাসিক নির্বাচন ঘিরে আলোচনায় শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব

“সুন্দর শান্তিময় নারায়ণগঞ্জ চাই” শ্লোগানকে ধারন করে নাগরিক অধিকার ফোরামের প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪৫ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

“সুন্দর শান্তিময় নারায়ণগঞ্জ চাই” এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আলোচনা সভা ও প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৯-৯-২৬ ইং দিনব্যাপী শহরের বরফকল এলাকায় অবস্থিত চৌরঙ্গী পার্ক কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা শেষে সবার সম্মিলিত সিদ্ধান্তে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে এডভোকেট মাহবুবুর রহমান মাসুককে। সভাপতি পদে এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল এবং সাধারণ সম্পাদক পদে কাজী রমজানুল রশিদের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান উপদেষ্টা এডভোকেট মাহবুবুর রহমান মাসুম।

সভায় বক্তারা বলেন, কে কোন দল করলো, কোন দল ক্ষমতায় এলো সেটা নিয়ে মতভেদ থাকলেও দল-মত ভেদাভেদ ভুলে আমরা সবাই নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ। আমরা চাই যানজটমুক্ত, দূষণমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পরিচ্ছন্ন নগরী। নাগরিক অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো।

সম্মেলনে প্রি-পেইড মিটার বর্জন, খানপুরে বিআইডব্লিউটিএর গোডাউনে পরিকল্পিত কন্টেইনার টার্মিনাল অন্যত্র স্থানান্তর এবং বেসরকারিভাবে গড়ে ওঠা একমাত্র বিনোদন কেন্দ্র চৌরঙ্গী পার্কটি যেন ধ্বংস না করা হয় সে দাবি জোরালোভাবে তোলা হয়।

প্রধান উপদেষ্টা এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, এই ফোরাম কোনো রাজনৈতিক দলের নয়, এটি নারায়ণগঞ্জের আপামর জনগণের ফোরাম। আমরা ক্ষমতার জন্য নয়, অধিকারের জন্য লড়বো।

তিনি বলেন, প্রি-পেইড মিটার জনগণের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে, চাঁদাবাজি ও সন্ত্রাসে অতিষ্ঠ নগরবাসী। খানপুরে কন্টেইনার টার্মিনাল হলে শহর অচল হয়ে যাবে। চৌরঙ্গী পার্ক আমাদের শিশু-কিশোর ও প্রবীণদের প্রাণের জায়গা, এটি রক্ষা করতে হবে। সুন্দর ও শান্তিময় নারায়ণগঞ্জ গড়তে দল-মত নির্বিশেষে সকল নাগরিককে এই ফোরামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

উক্ত সম্মেলনে নাগরিক অধিকার ফোরামের সদস্যসহ জেলার বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও বিশিষ্ট নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা