• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
Headline
স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির  মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নাসিক নির্বাচন ঘিরে আলোচনায় শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব

মতলব উত্তরে স্কুলছাত্রীদের ইভটিজিং ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ১১০ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্কুলে যাতায়াতের পথে দুই স্কুলছাত্রীকে দীর্ঘদিন ইভটিজিং ও মারধরের অভিযোগ উঠেছে একই এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা শাহনাজ আক্তার ৫ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মমিন প্রধান, মরিয়ম সুলতানা, রাকিব ইভটিজার মাসুমের নেতৃত্বে মাদ্রাসা পড়ুয়া ছাত্রীদের উপর আক্রমন করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর সরদারকান্দি এলাকায় অষ্টম শ্রেণির দুই ছাত্রীকে প্রতিদিন স্কুলে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করা হতো। গত ২ মে বিকেলে ফরাজীকান্দি মাদ্রাসা সংযোগ সড়কে তাদের পথরোধ করে ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করা হয়। এতে বাধা দিলে ছাত্রীদের ও তাদের স্বজনদের মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় শ্লীলতাহানির ঘটনাও ঘটে এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি ছড়ানোর হুমকি দেওয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এক ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, স্কুলে যাতায়াতের পথে আমাকে নিয়মিত ইভটিজিং করা হতো। ঘটনার দিন ফরাজিকান্দি মাহফিল শেষে বাড়ি ফেরার পথে আমাদের ভিডিও করা হলে বাধা দিই। তখন আমাদের মারধর করা হয়। আমি এর সুষ্ঠু বিচার চাই।

অভিযোগকারী শাহনাজ আক্তার বলেন, দীর্ঘদিন ধরে আমার মেয়েদের উত্যক্ত করা হচ্ছিল। বিষয়টি জানালেও তারা থামেনি। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের কাছে বিচার চাই।

তবে অভিযুক্ত মো. মমিন বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। পরে আমাকে ও আমার পরিবারকে ফাঁসানোর জন্যই এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ইভটিজিংয়ের অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা