• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Headline
পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দেড় যুগ পূর্তিতে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জোসেফের উদ্যোগে দোয়া ও কেক কেটে উদযাপন ভূমি সেবায় দালাল ও হয়রানি মুক্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে কাজ করছেন রিনাত ফৌজিয়া

নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২৮ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ জেলায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য দিনের মতো আজ রবিবার ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশনায় জেলার সকল আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন কারখানার সামনে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শিল্পাঞ্চলের অবস্থা স্বাভাবিক রয়েছে এবং শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কাজ করছেন। কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। অপরদিকে জ্বালাও-পোড়াও ও অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধেও কঠোর অভিযান অব্যাহত রয়েছে। জেলার প্রতিটি স্থানে টহল ও গোয়েন্দা তদারকি কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে লাখ লাখ শ্রমিকের জীবিকা জড়িত। কোনোভাবেই শিল্পাঞ্চলে অশান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাবসহ সকল আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, যারা অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও নাশকতার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, শিল্পাঞ্চলের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারখানার সামনে, মহাসড়কে ও স্পর্শকাতর এলাকায় নিয়মিত টহল চলছে। শ্রমিকরা নির্ভয়ে কাজ করছেন। গুজবে কান না দিয়ে সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, নাশকতাকারীদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। জ্বালাও-পোড়াও ও আগুন সন্ত্রাসের সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা