• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
রাজশাহীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ১৬ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলা দায়ের, তদন্তে এসআই রফিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন,শিশুরা তাদের মেধা দিয়ে স্ব-স্ব ক্ষেত্রে জ্বলে উঠবে — ডিসি জাহিদ ফতুল্লা বাজারে খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং ও হাইড্রোস ব্যবহারের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা আনন্দমুখর পরিবেশে নারায়ণগঞ্জে কালেক্টরেট পাবলিক স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত স্বচ্ছতায় দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রাম ডিসি: এক বছরের আমলনামা প্রকাশ, সারাদেশের ডিসিদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত —এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আলোচকরা পেশাদার ট্যাপ ড্যান্সারের মতো, নতুন বছরের শুরুতেই ইরানে দ্বিতীয় রাউন্ড হামলা: ট্রাম্প ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান

নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ১৬ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২০ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ১৬ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে বার্ষিক শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ তুলে দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।

এ বছর ১৬টি পৃথক বৃত্তি তহবিলের আওতায় শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়।

নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের গভর্নিং বডির দাতা সদস্য শিল্পী রফিউর রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম জহির, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিল্পী শহীদ আহমেদ মিঠু এবং শিল্পী জয় কে রায় চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে সাখাওয়াত হোসেন খান বলেন, “শিল্প ও সংস্কৃতির বিকাশে তরুণ শিল্পীদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও সমাজের গুণীজনদের এই উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীল চর্চাকে আরও বেগবান করবে।”

তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে দেওয়া শিক্ষাবৃত্তির সংখ্যা দুটি থেকে বাড়িয়ে পাঁচটি করার ঘোষণা দেন। একই সঙ্গে তাঁর পরিবারের পক্ষ থেকেও আরও পাঁচটি শিক্ষাবৃত্তি দেওয়ার কথা জানান।

এ ছাড়া চারুকলা ইনস্টিটিউটের প্রধান ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণের মাধ্যমে প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানটির সার্বিক সহযোগিতায় পাশে থাকার প্রতিশ্রুতিও দেন।

অনুষ্ঠানে ইনস্টিটিউটের বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম জহির আগামী বছর থেকে তাঁর বড় বোন ফয়েজা বেগমের পরিবারের পক্ষ থেকে একটি শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে পরম্পরা-১১ আগামী বছর থেকে শিক্ষাবৃত্তির সংখ্যা বাড়ানোর ঘোষণা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা