স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট’-এর উদ্যোগে আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনে তিন দিনব্যাপী ‘Exposure Visit, Horizontal Learning, Evaluation and Planning Workshop’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মশালার প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আজ সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহীর হোটেল গ্র্যান্ড রিভারভিউয়ে এক আলোচনায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু,এবং এলজিইডি ও জাইকার কর্মকর্তাবৃন্দ।