• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Headline
রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ রাজশাহীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ১৬ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলা দায়ের, তদন্তে এসআই রফিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন,শিশুরা তাদের মেধা দিয়ে স্ব-স্ব ক্ষেত্রে জ্বলে উঠবে — ডিসি জাহিদ ফতুল্লা বাজারে খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং ও হাইড্রোস ব্যবহারের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা আনন্দমুখর পরিবেশে নারায়ণগঞ্জে কালেক্টরেট পাবলিক স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত স্বচ্ছতায় দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রাম ডিসি: এক বছরের আমলনামা প্রকাশ, সারাদেশের ডিসিদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত —এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আলোচকরা পেশাদার ট্যাপ ড্যান্সারের মতো, নতুন বছরের শুরুতেই ইরানে দ্বিতীয় রাউন্ড হামলা: ট্রাম্প

মতলব উত্তরে স্কুলছাত্রীদের ইভটিজিং ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ১৪১ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্কুলে যাতায়াতের পথে দুই স্কুলছাত্রীকে দীর্ঘদিন ইভটিজিং ও মারধরের অভিযোগ উঠেছে একই এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা শাহনাজ আক্তার ৫ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মমিন প্রধান, মরিয়ম সুলতানা, রাকিব ইভটিজার মাসুমের নেতৃত্বে মাদ্রাসা পড়ুয়া ছাত্রীদের উপর আক্রমন করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর সরদারকান্দি এলাকায় অষ্টম শ্রেণির দুই ছাত্রীকে প্রতিদিন স্কুলে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করা হতো। গত ২ মে বিকেলে ফরাজীকান্দি মাদ্রাসা সংযোগ সড়কে তাদের পথরোধ করে ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করা হয়। এতে বাধা দিলে ছাত্রীদের ও তাদের স্বজনদের মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় শ্লীলতাহানির ঘটনাও ঘটে এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি ছড়ানোর হুমকি দেওয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এক ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, স্কুলে যাতায়াতের পথে আমাকে নিয়মিত ইভটিজিং করা হতো। ঘটনার দিন ফরাজিকান্দি মাহফিল শেষে বাড়ি ফেরার পথে আমাদের ভিডিও করা হলে বাধা দিই। তখন আমাদের মারধর করা হয়। আমি এর সুষ্ঠু বিচার চাই।

অভিযোগকারী শাহনাজ আক্তার বলেন, দীর্ঘদিন ধরে আমার মেয়েদের উত্যক্ত করা হচ্ছিল। বিষয়টি জানালেও তারা থামেনি। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের কাছে বিচার চাই।

তবে অভিযুক্ত মো. মমিন বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। পরে আমাকে ও আমার পরিবারকে ফাঁসানোর জন্যই এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ইভটিজিংয়ের অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা