• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে দিনে-দুপুরে পুলিশের পিকআপ ভ্যান চুরি

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩৭ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরীর হালিশহরে দিনে-দুপুরে পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। পুলিশ লাইনের সামনে সড়কে গাড়ি রেখে পাশের একটি রেস্টুরেন্টে ভাত খেতে গিয়েছিলেন কয়েকজন পুলিশ সদস্য। খাবার খেয়ে ফিরে এসে দেখেন, তাদের পিকআপ ভ্যানটি উধাও। পরে সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে গাড়িটি নিয়ে পালিয়ে যেতে দেখা যায়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহলে বের হয়েছিলেন কয়েকজন পুলিশ সদস্য। একপর্যায়ে তারা গাড়িটি পুলিশ লাইনের সামনে রেখে পাশের একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান। এ সুযোগে এক ব্যক্তি পিকআপ ভ্যানে উঠে দ্রুত সেটি নিয়ে পালিয়ে যান।

নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, “হালিশহর থানার সিঙ্গেল ডেকার একটি পুরোনো পিকআপ ভ্যান নিয়ে টহল টিমের পুলিশ সদস্যরা বের হয়েছিলেন। সম্ভবত তিনজন ছিলেন। তারা গাড়িটি পুলিশ লাইনের সামনে পার্কিং করে রেখে সামনের রেস্টুরেন্টে ভাত খেতে গিয়েছিলেন।”

তিনি আরও বলেন, “সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, একজন চোর গাড়িতে উঠে সেটি নিয়ে দ্রুত পালিয়ে গেছেন। আমরা চোরকে গ্রেপ্তার এবং গাড়িটি উদ্ধারের চেষ্টা করছি।”

এদিকে, প্রকাশ্য দিবালোকে পুলিশ সদস্যদের ব্যবহৃত গাড়ি চুরির ঘটনায় নগর পুলিশের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরি যাওয়া পিকআপ ভ্যানটি উদ্ধারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

ঘটনার বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “তদন্ত করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা