• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Headline
ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ রাজশাহীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ১৬ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলা দায়ের, তদন্তে এসআই রফিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন,শিশুরা তাদের মেধা দিয়ে স্ব-স্ব ক্ষেত্রে জ্বলে উঠবে — ডিসি জাহিদ ফতুল্লা বাজারে খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং ও হাইড্রোস ব্যবহারের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা আনন্দমুখর পরিবেশে নারায়ণগঞ্জে কালেক্টরেট পাবলিক স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত স্বচ্ছতায় দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রাম ডিসি: এক বছরের আমলনামা প্রকাশ, সারাদেশের ডিসিদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত —এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আলোচকরা পেশাদার ট্যাপ ড্যান্সারের মতো, নতুন বছরের শুরুতেই ইরানে দ্বিতীয় রাউন্ড হামলা: ট্রাম্প ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড

“Climate Resilient Campus” এর আওতায় নারায়ণগঞ্জ সদরে সরকারি দপ্তর ঘুরে বাস্তব অভিজ্ঞতা নিল শিক্ষার্থীরা

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

তরুণ প্রজন্মের মাঝে সরকারি সেবা ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে বাস্তব ধারণা দিতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় Climate Resilient Campus Initiative এর আওতায় “A Day in Office” কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলা প্রকৌশলীর কার্যালয় এবং উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের উদ্যোগে এ ব্যতিক্রমধর্মী শিক্ষণীয় কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

এ কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের সরকারি অফিসের দৈনন্দিন কার্যক্রম, দাপ্তরিক শৃঙ্খলা, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, বিভিন্ন সরকারি সেবা প্রদান পদ্ধতি এবং জনগণের সঙ্গে সরকারি কর্মকর্তাদের পারস্পরিক যোগাযোগ সম্পর্কে সরাসরি জানার ও শেখার সুযোগ করে দেওয়া হয়।

শিক্ষার্থীরা উপজেলা প্রকৌশলী অফিসে রাস্তা, ব্রিজ, কালভার্ট ও জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণের কাজ এবং ত্রাণ ও পুনর্বাসন অফিসে দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, পুনর্বাসন ও সরকারি সহায়তা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন,শুধু পাঠ্যবইয়ের মধ্যে শিক্ষা সীমাবদ্ধ রাখলে চলবে না। শিক্ষার্থীদের সরকার কীভাবে কাজ করে, কীভাবে জনগণকে সেবা দেয় তা নিজ চোখে দেখাতে হবে। এই ‘A Day in Office’ কর্মসূচির মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ নাগরিক ও দায়িত্বশীল নেতৃত্ব হিসেবে গড়ে তোলা।

তিনি আরও বলেন, সরকারি প্রতিষ্ঠান ও নাগরিকদের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা বৃদ্ধির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশ, প্রশাসন ও জনসেবার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং দায়িত্বশীল নাগরিকত্বের চেতনা আরও সুদৃঢ় হবে।

ইউএনও জানান, Climate Resilient Campus Initiative এর আওতায় পর্যায়ক্রমে উপজেলার সকল সরকারি দপ্তরে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হবে। এতে তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নে সরকারের ভূমিকা সম্পর্কে সরাসরি জানতে পারবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, বইয়ে যা পড়েছি আজ তা সরাসরি দেখে অনেক কিছু শিখলাম। ভবিষ্যতে দেশ ও মানুষের সেবা করার অনুপ্রেরণা পেলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা