• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Headline
ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গাজী মো. রেহান উদ্দিন ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মো. তাজুল ইসলাম গাজী ষাটনল ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান বিলাস পবিত্র ঈদুল আজহার উপলক্ষে ফতেপুর পশ্চিম ইউনিয়নবাসীকে ইঞ্জি. হাবিবুর রহমানের শুভেচ্ছা ছেংগারচর পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন গোলাম কিবরিয়া খান বাবু পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গজরা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন হাফিজ মুন্সি ছেংগারচর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা মোঃ শাকিল খান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মোঃ আবু সাঈদ বেপারী তরুণ সমাজের প্রত্যাশার প্রতীক ফয়সাল আহাম্মদ সোহেলের ঈদ শুভেচ্ছা

ডিবির পোশাকে অপহরণের চেষ্টা : থানায় অভিযোগের ৫দিন পর নিখোজ তাওয়াফ

নিজস্ব প্রতিবেদক / ২৮ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

 

ডিবির পোশাক পড়ে অপহরণের চেষ্টার ঘটনায় থানায় অভিযোগের ৫দিন পর নিখোজ হয় তাওয়াফ সরকার। ঘটনাটি ঘটেছে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কলাকান্দা গ্ৰামে। এ বিষয়ে ১৭ মে মতলব উত্তর থানার একটি হারানো সাধারণ ডায়রি করেছেন আয়েশা হোসাইন।
কলাকান্দা গ্ৰামের ফরিদ উদ্দিন সরকারের ছেলে তাওয়াফ সরকার (২২) ১৩মে মাইন উদ্দিন সরকার (৬০), ফাইজাতুস ছাফা (৩৫) ও হাবিব উল্লাহ (৪০)কে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি একজন প্রাপ্তবয়সের ব্যক্তি উল্লেখ‌ করেন। তিনি অভিযোগে‌ আরো উল্লেখ করেন, আমার ইচ্ছায় ও পছন্দ মতে গত ১ মাস পূর্বে জান্নাতুল আফরিনাকে ইসলামী শরীয়া মতে বিবাহ করি।
মাইন উদ্দিন সরকার আমার আপন জেঠা, ফাইজাতুস ছাফা আমার বোন এবং হাবিব উল্লাহ ১নং বিবাদীর প্রাইভেট ড্রাইভার। আমাদের বিবাহের বিষয়টি বিবাদীরা না মেনে নিয়ে আমার ও আমার স্ত্রীর মধ্যকার বৈবাহিক সম্পর্ক ভাঙ্গার চেষ্টা করে, বিভিন্ন সময় আমাদেরকে হুমকি ধামকি, রাস্তা ঘাটে আক্রমন করিয়া মারধর করে আসছে। বহুবার আমাকে তারা অজ্ঞাতনামা বিবাদীদের সাথে নিয়া আমাকে ও আমার স্ত্রীকে মারধর করিয়া জখম করে।
বর্ণিত বিবাদীরা আমার বাবা-মাকে আমাদের বিবাহের বিষয়ে মেনে না নেওয়ার জন্য হুমকি ধামকি সহ বিভিন্ন ভাবে চাঁপ সৃষ্টি করে থাকে। বিবাদীদের হুমকি ধামকিতে আমি আমার স্ত্রীকে নিয়ে বাড়ীতে প্রবেশ করিতে পারছি না। আমি একাধিকবার আমার স্ত্রীকে নিয়া আমার বাবার বাড়ীতে প্রবেশ করলে, বিবাদীরা মারধর করিয়া হুমকি ধামকি দিয়া বাহির করে দেয়। আমি আমার স্ত্রীকে নিয়া আমার শশুর বাড়ীতে বসবাস করে আসছি। বিবাদীরা আমাকে ও আমার স্ত্রীকে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করিয়া আসিতে থাকে। ঘটনার তারিখ ১২মে তারিখে আমার বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন শেষে আমি বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হই। ঘটনার তারিখ দুপুর ১২টার পর থেকে ঘটনার তারিখ ৫.৪০ সময় বহুবার আমার ০১৪১০২০১০০৮ নাম্বারে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা ০১৯২৫৭৩৪২২৪ নাম্বার থেকে ফোন করে আমি কোথায় আছি, আমার অবস্থান সম্পর্কে জানতে চায়। ঘটনার তারিখ ও সময় আমি ঢাকা হইতে বাড়ীতে আসি, ঘটনাস্থলে পৌছা মাত্রই, বর্নিত ১-২নং বিবাদীদের পূর্ব নির্দেশ মোতাবেক, ৩নং বিবাদী অজ্ঞাতনামা ৪/৫জন বিবাদীরা ডিবি পুলিশের কটি/পোশাক পরিহিত চাঁদপুর ডিবি পুলিশ পরিচয়দারী আমাকে থানায় নিয়া যাওয়ার কথা বলে ঘটানস্থল থেকে তাহাদের নিজস্ব হাইএস গাড়ীতে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
আমি ৩নং বিবাদীকে দেখিয়া চিনিয়া ঘটনাস্থল ত্যাগ করা কালে, ৩নং বিবাদী তাহার সহযোগী অজ্ঞাতনামা ৪/৫জন বিবাদীরা আমাকে এলোপাথারী ভাবে কিলঘুষি মেরে জোরপূর্বক উক্ত গাড়ীতে উঠানোর চেষ্টা করে। আমি ধস্তা ধন্তি করে বিবাদীদের হাত থেকে রক্ষা পাইয়া দৌড়াইয়া আমি আমার শশুর বাড়ীতে আশ্রয় নিই।
উক্ত সময় ৩নং বিবাদী অজ্ঞাতনামা ৪/৫জন বিবাদীরা ডিবি পুলিশের কটি/ পোশাক পরিহিত চাঁদপুর ডিবি পুলিশ পরিচয়দারী ব্যক্তিরা আমাকে ও আমার স্ত্রীকে সময় সূযোগমত তুলিয়া অপহরন করে নিয়া খুন-গুম করিবে বলিয়া প্রকাশ্য হুমকি দিয়া দ্রুত চলিয়া যায়। আমি আমার বাবা-মায়ের একমাত্র পুত্র সন্তান বিধায়, বিবাদীরা আমাকে খুন-গুম করিয়া আমার পৈত্রিক সম্পত্তি তাদের নামে নিয়া যাাওয়ার অপচেষ্টা করিয়া আসছে। আমি আমার স্ত্রীকে নিয়া নিরাপত্তাহীনতায় ভূগিতেছি। যে কোন সময় বিবাদীদের কর্তৃক আমার ও আমার স্ত্রীর অপূরনীয় ক্ষতির সম্ভবনা রয়েছে।
এ অভিযোগ দেয়ার পর ১৭ মে বিকেল ৩.৪৫ মিনিটে তাওয়াফ সরকার নিখোঁজ হয় বলে তাওয়াফ সরকারের শাশুড়ি আয়েশা হোসাইন মতলব উত্তর থানায় এ বিষয়ে একটি হারানো সাধারণ ডায়রি করেছেন।
মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, তাওয়াফ সরকারের অভিযোগটি তদন্ত চলমান রয়েছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিখোঁজের ব্যাপারে তিনি বলেন, তাওয়াফ সরকার তার বাবার কাছে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা