• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
Headline
রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ রাজশাহীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ১৬ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলা দায়ের, তদন্তে এসআই রফিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন,শিশুরা তাদের মেধা দিয়ে স্ব-স্ব ক্ষেত্রে জ্বলে উঠবে — ডিসি জাহিদ ফতুল্লা বাজারে খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং ও হাইড্রোস ব্যবহারের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা আনন্দমুখর পরিবেশে নারায়ণগঞ্জে কালেক্টরেট পাবলিক স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত স্বচ্ছতায় দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রাম ডিসি: এক বছরের আমলনামা প্রকাশ, সারাদেশের ডিসিদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত —এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আলোচকরা পেশাদার ট্যাপ ড্যান্সারের মতো, নতুন বছরের শুরুতেই ইরানে দ্বিতীয় রাউন্ড হামলা: ট্রাম্প

কাশিমনগরে মাদক বিরোধী মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক / ১৪৮ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
0-0x0-0-0#

মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের কাশিমনগর এলাকাবাসীর উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেলে কাশিমনগর‌ গ্ৰামে মাদক বিরোধী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- গজরা ইউপি চেয়ারম্যান মোঃ শহীদ উল্লাহ প্রধান।

ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- গজরা ইউনিয়নের বিট পুলিশিং অফিসার উপপরিদর্শক (এস আই) মাধব চন্দ্র নাথ, গজরা ইউনিয়নের বিট পুলিশিং সহকারী অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) এএসএম রবিউল হোসেন, সমাজসেবক মালুম বকাউল, গজরা ইউপি সদস্য সারফুল‌ ইসলাম, সমাজসেবক আরিফ প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী মুকুল প্রধান, সমাজসেবক জসিম প্রধান, দুলাল মোল্লা, গিয়াস উদ্দিন মোল্লা, সুমন বেপারী প্রমুখ।

বক্তারা বলেন, মাদকমুক্ত গ্রাম বা সমাজ গড়তে সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হতে হবে। মাদকাসক্তি প্রতিরোধ ও তরুণ প্রজন্মকে রক্ষায় পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বয়ে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তোলা অপরিহার্য।

বক্তারা আরো বলেন, অভিভাবকদের সন্তানের আচরণে নজর রাখতে হবে এবং তাদের সাথে খোলামেলা যোগাযোগ বজায় রাখতে হবে। সন্তান কোথায় যাচ্ছে এবং কার সাথে মিশছে, সেদিকে খেয়াল রাখা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা