• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
Headline
হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার চর্চা করতে হবে : ডিসি মো: রায়হান কবির স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো:সোহাগ বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ

বিশ্বকাপ উন্মাদনায় মতলব উত্তরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মাঝে জার্সি বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

আসন্ন বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকদের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াছ আলীর উদ্যোগে এ জার্সি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফুটবলপ্রেমী সমর্থকদের মাঝে এসব জার্সি বিতরণ করা হয়। এ সময় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

জার্সি বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াছ আলী বলেন, ফুটবল বিশ্বকাপ বিশ্বব্যাপী একটি বড় আয়োজন। খেলার মাধ্যমে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়। বিশ্বকাপকে ঘিরে এলাকার ফুটবলপ্রেমীদের আনন্দ আরও বাড়িয়ে দিতে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মাঝে জার্সি বিতরণ করেছি। খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, খেলাকে খেলাই হিসেবে উপভোগ করতে হবে। দলভেদে সমর্থন থাকলেও আমাদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে হবে। বিশ্বকাপ উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে, যা সবাইকে আনন্দ দিচ্ছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় ফুটবলপ্রেমীরা বলেন, বিশ্বকাপকে কেন্দ্র করে এমন আয়োজন খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ আরও বাড়াবে এবং এলাকার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়তা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা