বন্দর ১নং খেয়াঘাটের মাঝি শহীদ হোসেনের অসুস্থ সহধর্মিণী ইয়াসনূর বেগমের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেছেন ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান এ্যাডভোকেট শাহানাজ জামান। ২৩ নভেম্বর সোমবার সন্ধায় তিনি তার বন্দরের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি উক্ত অনুদান তুলে দেন। এ সময় ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উপদেষ্টা সাব্বির আহমেদ সেন্টু, মতিউর রহমান মুক্তি ও ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্নাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বন্দর ১নং খেয়াঘাট মাঝি সমিতির সাবেক সহ-সভাপতি শহীদ হোসেনের সহধর্মিণী ইয়াসনূর বেগম দীর্ঘ দিন ধরে ব্রেস্ট টিউমারে আক্রান্ত ভুগছিলেন। অনুদান প্রদান শেষে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান এ্যাডভোকেট শাহানাজ জামান বলেন, ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন সর্বদাই মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজের যে কোন অবহেলিত মানুষকে সাহায্য করতে আমরা বদ্ধ পরিকর। তিনি আরো বলেন, আগামীতে আমাদের অর্গনাইজেশনের মাধ্যমে অসহায়দেরকে কর্মঠ হিসেবে গড়ে তোলার ব্যবস্থা করা হবে।