• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Headline
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউ’র কোনো অবস্থান নেই: মাইকেল মিলার নারায়ণগঞ্জে ইস্টার্ন সিমেন্টের ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে চীন: লিউ ইউইন ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিানে তথ্যমন্ত্রী

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১৫৮ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিানে তথ্যমন্ত্রী

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার , ৫ মে ২০২৬ ইং তারিখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান রতন।

এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু, মুন্সিগঞ্জ জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মফিজুর রহমান সোহেল, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আতিকুর রহমান টিপু এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ গোলজার হোসেন।

এসময় প্রধান অতিথি তথ্য ও সম্প্রসারণ মন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের উদ্দেশ্যে গঠনমূলক দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে। সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সরকার সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও কল্যাণে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে বক্তারা মুন্সিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং জেলার উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা