• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জে ইস্টার্ন সিমেন্টের ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে চীন: লিউ ইউইন ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ রাজশাহীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জে ইস্টার্ন সিমেন্টের ব্যবসায়িক সম্মেলন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২০ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

“একসাথে গড়ি আগামী” এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে ইস্টার্ন সিমেন্টের রিটেইল মিট ২০২৬ ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে নারায়ণগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে জমকালো আয়োজনে এই ব্যবসায়িক সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অফ সেলস, জেনারেল ম্যানেজার গোলাম কাওসার, চীফ টেকনিকাল অফিসার রাশেদুজ্জামান, কোয়ালিটি এসুরেন্স হেড ড. রেজাউল করিম, ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন হেড রাকিবুল হাসান, সিনিয়র আরএসএম জাহিদ হাসান, সিনিয়র এক্সিকিউটিভ (ব্র্যান্ড) নূর এ আলম, ডিলার এনএম এন্টারপ্রাইজের মোঃ নোমান, ইরিন ট্রেডার্সের মোঃ অপুর্ব, আল মদিনা শিপিংয়ের মোঃ সগিরসহ আরো অনেকে। জেলার বিভিন্ন এলাকার শতাধিক ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, সেভেন হর্স সিমেন্টের স্লোগান হচ্ছে “নির্মাণে শক্তি” ও ইস্টার্ন সিমেন্টের স্লোগান হচ্ছে “মজবুত ভিত্তি, মজবুত জাতি”। ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়মিত বিভিন্ন জেলা ও উপজেলায় রিটেইলার ব্যবসায়িক সম্মেলন (Retail Meet) এবং নির্মাণসংশ্লিষ্টদের নিয়ে মিলনমেলা আয়োজন করে।
অনুষ্ঠানে ইস্টার্ন ও সেভেন হর্স সিমেন্টের গুণগত মান, বৈশিষ্ট্য এবং নির্মাণকাজে এর সঠিক ব্যবহারিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অতিথিরা উপস্থিত ব্যবসায়ীদের সিমেন্টের গুণগত মান যাচাই এবং সঠিক ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত ব্যবসায়ীরা ইস্টার্ন ও সেভেন হর্স সিমেন্টের বিষয়ে ইতিবাচক অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির সঙ্গে ভবিষ্যতেও সুদৃঢ় ও দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অতিথিরা বলেন, ভবিষ্যতের বাংলাদেশ গড়তে নির্মাণসংশ্লিষ্ট প্রতিটি পক্ষের সচেতনতা ও দায়িত্বশীলতা অত্যন্ত জরুরি। দেশব্যাপী গ্রাহক, ব্যবসায়িক অংশীদার ও নির্মাণশ্রমিকদের সঙ্গে সুসম্পর্ক এবং পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পরিশেষে উপস্থিত ব্যবসায়ীদের মাঝে উপহার বিতরণ ও নৈশভোজের মধ্য দিয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজনটির সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা