• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ এর সুস্থতায় দোয়া কামনা

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৯ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ও বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

​তার অসুস্থতার খবর পেয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় তার বাসভবনে যান বন্দর থানা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ। বন্দর থানা সাংবাদিক ক্লাবের সভাপতি মো. কবির হোসেনের নির্দেশনায় এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক নূর এ আজাদ, সহ-সভাপতি মনির হোসেন ও আল আমিন জাহান মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক শাকির আহমেদ বাপ্পি, সাংগঠনিক সম্পাদক মিতু মোর্শেদ, অর্থ সম্পাদক হাজী মো. ইকবাল হোসেন এবং সদস্য মো. জিয়াউর রহমান জিয়া।

​এ সময় নেতৃবৃন্দ অসুস্থ মাহফুজুল আলম জাহিদের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান।

​মাহফুজুল আলম জাহিদের দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ আরোগ্য কামনায় তার পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীসহ সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা