• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Headline
‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ রাজশাহীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ১৬ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলা দায়ের, তদন্তে এসআই রফিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন,শিশুরা তাদের মেধা দিয়ে স্ব-স্ব ক্ষেত্রে জ্বলে উঠবে — ডিসি জাহিদ ফতুল্লা বাজারে খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং ও হাইড্রোস ব্যবহারের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা আনন্দমুখর পরিবেশে নারায়ণগঞ্জে কালেক্টরেট পাবলিক স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত

সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১২২ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ৯ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।
সোমবার (৪ মে) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মৃতদের মধ্যে আটজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে মক্কায় সাতজন এবং মদিনায় দুজন মারা গেছেন।
সর্বশেষ সোমবার বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ফরিদপুর সদরের মো. নাসিরউদ্দিন বিশ্বাস (৫৮) এবং চাঁপাইনবাবগঞ্জের মাহফুজা বেগম (৫২) মক্কায় ইন্তেকাল করেন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, তাদের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।
এদিকে, এখন পর্যন্ত ১১৮টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৪৬ হাজার ৫১৪ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ৪৪৩ জন রয়েছেন।
হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ৫৪টি, সৌদি এয়ারলাইন্স-এর ৪৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স-এর ২১টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন রয়েছেন।
এর আগে গত ১৮ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা