• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Headline
দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’ জেলা প্রশাসনের সহযোগিতায় নারায়ণগঞ্জে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: একই সড়কে রথযাত্রা ও শোক মিছিল মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবা খেলায় উদ্বুদ্ধ করতে হবে বিল্লাল হোসেন রবিন আজ বিকালেই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, প্রস্তুতি সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে ২৬ জুলাই জেলা প্রশাসনের উদ্যোগে সকল সরকারি দপ্তরে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হবে বন্দর থানা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদে কমিটি গঠন, সভাপতি মহসীন, মাইনুদ্দিন সম্পাদক নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ উপকূলীয় জেলে পরিবারের জীবনমান উন্নয়ন ও দ্রুত ভাগ্য বদলাতে শিক্ষা ও আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব ডিসি  জাহিদের

সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৭৭ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ৯ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।
সোমবার (৪ মে) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মৃতদের মধ্যে আটজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে মক্কায় সাতজন এবং মদিনায় দুজন মারা গেছেন।
সর্বশেষ সোমবার বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ফরিদপুর সদরের মো. নাসিরউদ্দিন বিশ্বাস (৫৮) এবং চাঁপাইনবাবগঞ্জের মাহফুজা বেগম (৫২) মক্কায় ইন্তেকাল করেন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, তাদের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।
এদিকে, এখন পর্যন্ত ১১৮টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৪৬ হাজার ৫১৪ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ৪৪৩ জন রয়েছেন।
হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ৫৪টি, সৌদি এয়ারলাইন্স-এর ৪৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স-এর ২১টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন রয়েছেন।
এর আগে গত ১৮ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা