• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Headline
১২ দিনের সফরে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ দূত ফরিদা শহীদ ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউ’র কোনো অবস্থান নেই: মাইকেল মিলার নারায়ণগঞ্জে ইস্টার্ন সিমেন্টের ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে চীন: লিউ ইউইন ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে উত্তর চাষাড়ায় মতবিনিময় সভা

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬৪ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে প্রশাসন ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগে উত্তর চাষাড়ায় মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় উত্তর চাচাড়া পঞ্চায়েত পরিষদের উদ্যোগে এ মতবিনিময় সভা উত্তর চাষাড়া ছোট মসজিদ রোডসংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে,
সভায় সভাপতিত্ব করেন উত্তর চাষাড়া পঞ্চায়েত পরিষদের সভাপতি সামসুল হক খান। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন পরিষদের সহসভাপতি মো. মিজানুর রহমান, ইকবাল হোসেন দুলু, মো. নজরুল ইসলাম দুলাল ও মো. মাসুদুর রহমান।
এছাড়াও সাধারণ সম্পাদক আবুল হোসেন কামরান অসুস্থ থাকায় তার জন্য দোয়া প্রার্থনা করা হয়। সমাবেশে সহসাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান সেন্টু এবং মো. নুরুল হুদাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত ছিলেন। এছাড়াও বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি রোটারিয়ান মহিউদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ সুমন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হারুন অল রশিদসহ বাগে জান্নাত পঞ্চায়েতের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সভায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা নিয়ে আলোচনা হওয়ার কথা হয়েছে।
একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা