• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Headline
স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ রাজশাহীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ১৬ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলা দায়ের, তদন্তে এসআই রফিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন,শিশুরা তাদের মেধা দিয়ে স্ব-স্ব ক্ষেত্রে জ্বলে উঠবে — ডিসি জাহিদ

নারায়ণগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন : র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৮৫ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, হাত ধোয়া একটি ছোট অভ্যাস, কিন্তু এর উপকারিতা অনেক বড়। করোনা মহামারি আমাদের শিখিয়েছে, সঠিকভাবে হাত ধোয়া কতটা জীবন রক্ষাকারী। ডায়রিয়া, কলেরা, টাইফয়েডসহ অনেক সংক্রামক রোগ থেকে বাঁচতে হাত ধোয়ার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, আমাদের প্রত্যেককে ‘হাত ধোয়ার নায়ক’ হতে হবে। শুধু নিজে হাত ধুলেই হবে না, পরিবারের শিশুদের, সহকর্মীদের এবং প্রতিবেশীদেরও হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে। বিশেষ করে খাবার আগে এবং টয়লেট ব্যবহারের পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এই সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।

আলোচনা সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা