• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Headline
ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউ’র কোনো অবস্থান নেই: মাইকেল মিলার নারায়ণগঞ্জে ইস্টার্ন সিমেন্টের ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে চীন: লিউ ইউইন ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল

বোয়ালমারীতে শিক্ষার্থীদের মাঝে পিংক বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ, লাইব্রেরি উদ্বোধন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১২১ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে পিংক বাইসাইকেল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।

পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত ‘উপজেলা পরিষদ লাইব্রেরি অ্যাথেনিয়াম’-এর শুভ উদ্বোধন করেন।

ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) নাজমুন নাহার নাঈমসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, একটি মেয়ে যখন সাইকেল চালিয়ে স্কুলে যায়, তখন সে শুধু স্কুলে যায় না, সে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যায়। পিংক বাইসাইকেল আমাদের মেয়েদের চলার পথকে সহজ করবে, বাল্যবিবাহ ও ঝরে পড়া রোধে সহায়ক হবে।

তিনি আরও বলেন, শিক্ষাই হচ্ছে উন্নয়নের মূল চাবিকাঠি। শিক্ষা উপকরণ বিতরণ ও লাইব্রেরি প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মাঝে জ্ঞান চর্চার পরিবেশ তৈরি করতে চাই। আজকের এই লাইব্রেরি অ্যাথেনিয়াম বোয়ালমারীর শিক্ষার্থীদের জন্য জ্ঞানের আলোকবর্তিকা হয়ে কাজ করবে। বই পড়ার অভ্যাসই একজন শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলে।

উল্লেখ্য, উপজেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী ছাত্রীদের স্কুলে যাতায়াত সহজ করতে পিংক বাইসাইকেল বিতরণ করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা