• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Headline
ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ রাজশাহীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ১৬ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলা দায়ের, তদন্তে এসআই রফিক

জুলাইযোদ্ধা ফয়সালের পাশে সদর ইউএনও, উন্নত চিকিৎসায় অনুদানের চেক প্রদান

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬৯ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

একটি জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর জুলাইযোদ্ধা ফয়সাল হাওলাদারের উন্নত চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ কার্যালয়ে তিনি ফয়সালের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় ইউএনও ফয়সালের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং চিকিৎসায় পাশে থাকার পূর্ণ আশ্বাস দেন।

সহযোগিতার চেক গ্রহণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন ফয়সাল হাওলাদার। তিনি জানান, ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার সময় সন্ত্রাসীদের হামলার শিকার হন তিনি। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাতের রগ কেটে দেয়। এতে মারাত্মক আহত হয়ে দীর্ঘদিন ধরে তিনি পঙ্গুত্ব ও চরম আর্থিক সংকটে ভুগছিলেন।

ফয়সাল বলেন, হামলার পর থেকে আমার ডান হাত স্বাভাবিকভাবে কাজ করছে না। চরম আর্থিক অনটনের কারণে উন্নত চিকিৎসা করাতে না পারায় হাতটি চিরতরে পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে আমার অসহায়ত্ব তুলে ধরে সম্প্রতি একটি জাতীয় পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

তিনি আরও জানান, সংবাদটি নজরে আসার পর ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী তার অস্ত্রোপচারের (অপারেশন) ব্যবস্থা করেন। তবে অস্ত্রোপচার-পরবর্তী নিয়মিত ওষুধ ও চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল।

উপজেলা প্রশাসনের সহযোগিতার বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ফয়সাল বলেন, প্রতিদিন আমাকে অনেক টাকার ওষুধ খেতে হয়, যা কেনার মতো সামর্থ্য আমার নেই। এমন কঠিন মুহূর্তে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার আমার পাশে দাঁড়িয়েছেন। এই অনুদান আমার চিকিৎসার জন্য অনেক বড় সহায়ক হবে।

চেক হস্তান্তরকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি পড়ে ফয়সালের প্রতি সমবেদনা জাগে এবং তার চিকিৎসার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই। আজ তার হাতে অনুদানের চেক তুলে দিতে পেরে ভালো লাগছে। অর্থের অভাবে এই বীর তরুণের চিকিৎসা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে আমরা সাধ্যমতো চেষ্টা করব। পরবর্তীতে তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা