• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Headline
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু গাজীপুরে মানবাধিকার ফাউন্ডেশনের ৯৬ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি আসাদ খান, সম্পাদক রশিদ মন্ডল “সুন্দর শান্তিময় নারায়ণগঞ্জ চাই” শ্লোগানকে ধারন করে নাগরিক অধিকার ফোরামের প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নাগরিক অধিকার ফোরামের মশাল মিছিল ডেঙ্গু প্র-তিরোধে সদরে বাগডুমারী খাল পরিষ্কারে ডিসি-ইউএনও হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২১ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকাণ্ডের এজাহারভুক্ত পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার, নিহতের পরিবার ও মামলার বাদী-সাক্ষীদের নিরাপত্তা এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৬ সেপ্টেম্বর ২০২৬ বুধবার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গোদনাইল নয়াপাড়া ও ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকার সর্বস্তরের জনগণ ও নিহত সজীবের পরিবারের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।

স্থানীয়দের অভিযোগ, গত ২৪ আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় বাসায় ফেরার সময় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মোঃ জাহাঙ্গীরের ছেলে মোঃ সজীব (৩২)-কে নির্মমভাবে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত সজীবের মা শিরিনা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাইকেল, মোঃ আপন, মোঃ তাহসিন, মোঃ নুরুজ্জামান, মোঃ আকাশ ও মোঃ ইমনসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার নম্বর-৬২।

মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে মাইকেল ও তার ছেলে আপনকে গ্রেফতার করা হলেও অন্য আসামিরা এখনো গ্রেফতার হয়নি বলে মানববন্ধনে অভিযোগ করা হয়। বক্তারা বলেন, পলাতক আসামিরা নিহত সজীবের স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্য এবং মামলার বাদী-সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে নিহতের পরিবারসহ স্থানীয় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে নিহত সজীবের পরিবারের সদস্য ও এলাকাবাসী বলেন, সজীব মাদক ব্যবসার প্রতিবাদ করায় তাকে হত্যার শিকার হতে হয়েছে। তাদের অভিযোগ, এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। হত্যাকাণ্ডের পরও আসামিদের পক্ষ থেকে হুমকি-ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ থাকায় তারা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।

বক্তারা অবিলম্বে হত্যা মামলার এজাহারভুক্ত সব আসামিকে গ্রেফতার, নিহতের পরিবার, বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত, হুমকি ও হামলার অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় মাদক ও অপরাধবিরোধী পুলিশি তৎপরতা জোরদারের দাবি জানান।

মানববন্ধন থেকে তারা সজীব হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা