• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার কাজ করবে এনডিএ: গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এসপির নেতৃত্বে নরসিংহপুরে মাদক স্পটে অভিযান, ৪২ মাদকসেবী গ্রেফতার স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির 

দেওভোগ রাধা গোবিন্দ মন্দিরে সাবমার্সিবল পাম্প উদ্বোধন করলেন সিটি প্রশাসক সাখাওয়াত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৪ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণ আখড়ায় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর অর্থায়নে সাবমার্সিবল পাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে পাম্পটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মন্দির পরিচালনা কমিটির সদস্য, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধনের পর সাবমার্সিবল পাম্পটি সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের পানির সংকট নিরসনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে মন্দিরে আগত ভক্ত-পুণ্যার্থী ও দর্শনার্থীদের পাশাপাশি আশপাশের বাসিন্দারাও দৈনন্দিন প্রয়োজনীয় পানি ব্যবহারের সুযোগ পাবেন।

উদ্বোধনকালে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার। নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সুরক্ষার পাশাপাশি এলাকাবাসীর বিশুদ্ধ পানির সংকট নিরসনে সিটি করপোরেশন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রীতির নারায়ণগঞ্জ গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নাগরিক অধিকার নিশ্চিত করা হবে।”

এদিকে মন্দিরে সাবমার্সিবল পাম্প স্থাপন ও তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, দেওভোগ রাধা গোবিন্দ মন্দিরে সাবমার্সিবল পাম্প উদ্বোধন করলেন সিটি প্রশাসক সাখাওয়াত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৪ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণ আখড়ায় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর অর্থায়নে সাবমার্সিবল পাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে পাম্পটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মন্দির পরিচালনা কমিটির সদস্য, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধনের পর সাবমার্সিবল পাম্পটি সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের পানির সংকট নিরসনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে মন্দিরে আগত ভক্ত-পুণ্যার্থী ও দর্শনার্থীদের পাশাপাশি আশপাশের বাসিন্দারাও দৈনন্দিন প্রয়োজনীয় পানি ব্যবহারের সুযোগ পাবেন।

উদ্বোধনকালে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার। নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সুরক্ষার পাশাপাশি এলাকাবাসীর বিশুদ্ধ পানির সংকট নিরসনে সিটি করপোরেশন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রীতির নারায়ণগঞ্জ গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নাগরিক অধিকার নিশ্চিত করা হবে।”

এদিকে মন্দিরে সাবমার্সিবল পাম্প স্থাপন ও তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, পুরোহিত ও ভক্ত-দর্শনার্থীরা। তাঁদের মতে, দীর্ঘদিনের পানির সংকটের কারণে মন্দিরে আগত পুণ্যার্থী ও স্থানীয়দের নানা সমস্যায় পড়তে হতো। নতুন পাম্প চালু হওয়ায় সেই দুর্ভোগ অনেকটাই কমবে।

স্থানীয়রা জানান, মন্দিরের ধর্মীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি আশপাশের মানুষের দৈনন্দিন পানির চাহিদা পূরণেও পাম্পটি কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠান ও বিভিন্ন উৎসবের সময় পানির চাহিদা বেড়ে গেলে এটি স্থানীয়দের জন্য বাড়তি সুবিধা নিশ্চিত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, মন্দির পরিচালনা কমিটির সদস্য, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share this: ও ভক্ত-দর্শনার্থীরা। তাঁদের মতে, দীর্ঘদিনের পানির সংকটের কারণে মন্দিরে আগত পুণ্যার্থী ও স্থানীয়দের নানা সমস্যায় পড়তে হতো। নতুন পাম্প চালু হওয়ায় সেই দুর্ভোগ অনেকটাই কমবে।

স্থানীয়রা জানান, মন্দিরের ধর্মীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি আশপাশের মানুষের দৈনন্দিন পানির চাহিদা পূরণেও পাম্পটি কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠান ও বিভিন্ন উৎসবের সময় পানির চাহিদা বেড়ে গেলে এটি স্থানীয়দের জন্য বাড়তি সুবিধা নিশ্চিত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, মন্দির পরিচালনা কমিটির সদস্য, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share this:

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা