• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Headline
লুটেরাদের হাত থেকে ইসলামী ব্যাংক রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার কাজ করবে এনডিএ: গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এসপির নেতৃত্বে নরসিংহপুরে মাদক স্পটে অভিযান, ৪২ মাদকসেবী গ্রেফতার স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কেউ প্রার্থী হলে সমস্যা নেই: মীর শাহে আলম

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩৫ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে সব বৈধ প্রার্থী নির্বাচন করতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এখানে তো দলীয় নির্বাচন হচ্ছে না। এখানে দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। দলীয় প্রতীকও থাকছে না। কাজেই আওয়ামী লীগের কেউ প্রার্থী হলেও সমস্যা নেই।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী শাহে আলমের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে চায় যুক্তরাজ্য। তারা জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। অর্থবছর বদলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সারাহ কুক। তিনি বলেন, ভবিষ্যতে কীভাবে একসঙ্গে কাজ করা যায়, এ বিষয়ে আলোচনা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ড. মঈন খান বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়নে যুক্তরাজ্যের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব। দুই দেশের পারস্পরিক সহযোগিতাকে আরও বিস্তৃত করার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আনা যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা