• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Headline
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু গাজীপুরে মানবাধিকার ফাউন্ডেশনের ৯৬ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি আসাদ খান, সম্পাদক রশিদ মন্ডল “সুন্দর শান্তিময় নারায়ণগঞ্জ চাই” শ্লোগানকে ধারন করে নাগরিক অধিকার ফোরামের প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নাগরিক অধিকার ফোরামের মশাল মিছিল ডেঙ্গু প্র-তিরোধে সদরে বাগডুমারী খাল পরিষ্কারে ডিসি-ইউএনও হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মো. সোহেল রানা

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬৭ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

,নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনে গঠিত এ কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সোহেল রানা।

গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান ও স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের আলোকে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন করা হয়েছে।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২(১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২(৪) ও ৮-এ বর্ণিত পরিষদের মাননীয় চেয়ারম্যানের সদয় অনুমোদনক্রমে এ কমিটি অনুমোদিত হয়।

অনুমোদিত কমিটিতে উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ-কে সভাপতি করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
অফিসার ইন-চার্জ, ফতুল্লা মডেল থানা, নারায়ণগঞ্জ সদর — সদস্য। উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, নারায়ণগঞ্জ সদর — সদস্য। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, নারায়ণগঞ্জ সদর — সদস্য। উপজেলা সমাজসেবা অফিসার, নারায়ণগঞ্জ সদর — সদস্য জুমরাতুল মিঠু, নারায়ণগঞ্জ সদর (জাতীয় ক্রীড়াবিদ) — সদস্য।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ্যাডহক কমিটির মাধ্যমে নারায়ণগঞ্জ সদর উপজেলার ক্রীড়া কার্যক্রমে আরও শৃঙ্খলা, স্বচ্ছতা ও গতিশীলতা আসবে। পাশাপাশি উপজেলা পর্যায়ে খেলাধুলার পরিবেশ উন্নয়ন, প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার ক্ষেত্রে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

ক্রীড়া সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণের পর নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটবে এবং স্থানীয় পর্যায়ের প্রতিভাবান ক্রীড়াবিদরা নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এর মাধ্যমে জাতীয় পর্যায়ে নারায়ণগঞ্জ থেকে আরও দক্ষ ও সম্ভাবনাময় খেলোয়াড় উঠে আসার পথ সুগম হবে।

নতুন দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব মো. সোহেল রানা-এর নেতৃত্ব ও সমন্বয়ের মাধ্যমে উপজেলা ক্রীড়া সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলেও আশা করছেন ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা। একই সঙ্গে সরকারি কর্মকর্তা, জাতীয় ক্রীড়াবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি নারায়ণগঞ্জ সদর উপজেলার ক্রীড়া উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ নতুন এ্যাডহক কমিটির অনুমোদনকে স্থানীয় ক্রীড়াঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এখন দায়িত্বপ্রাপ্ত কমিটির কার্যক্রমের মধ্য দিয়ে উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো ও সাংগঠনিক কার্যক্রমের উন্নয়ন কতটা এগিয়ে যায়, সেদিকেই নজর থাকবে ক্রীড়াপ্রেমীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা