• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Headline
নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ ‎বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে ৯৯ শতাংশ মানুষের মধ্যেই সচেতনতার অভাব রয়েছে : এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিনে সমাজসেবায় সম্মাননা স্মারক পেলেন আমজাদ হোসেন খান ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা সেবার নতুন প্রত্যয়ে রোটারি ক্লাব নারায়ণগঞ্জ মিডটাউনের নতুন নেতৃত্ব

‎বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে ৯৯ শতাংশ মানুষের মধ্যেই সচেতনতার অভাব রয়েছে : এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৫ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান  মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে ৯৯ শতাংশ মানুষেরই সচেতনতার অভাব রয়েছে। ভবন নির্মাণের সময় অনেকেই নিয়মকানুন ও অনুমোদিত নকশার বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ করেন না। এতে পরবর্তীতে নানা ধরনের সমস্যা তৈরি হয়।

ভবন নির্মাণের সময় অনুমোদিত নকশা ও বিধিমালা অনুসরণ করার পাশাপাশি পর্যাপ্ত পার্কিং ব্যবস্থাসহ অন্যান্য নিয়মকানুন নিশ্চিত করতে হবে।

‎সোমবার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ও বিবি সড়কের বিভিন্ন ভবনে পার্কিং ব্যবস্থা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

‎পরিদর্শনকালে বিভিন্ন ভবনের পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে কি না এবং ভবন নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়মনীতি অনুসরণ করা হয়েছে কি না, তা পর্যবেক্ষণ করেন তিনি ।

এ সময় তিনি আরও বলেন, একটি পরিকল্পিত ও বাসযোগ্য শহর গড়ে তুলতে ভবন নির্মাণের ক্ষেত্রে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।

বিশেষ করে ভবনের পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গা অন্য কাজে ব্যবহার না করে যথাযথভাবে পার্কিংয়ের জন্য সংরক্ষণ করতে হবে।

‎এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ভবন মালিকদের নিয়মনীতি মেনে ভবন নির্মাণ এবং পার্কিং ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

‎পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আরও অথরাইজড অফিসার নুর আলম, প্রধান ইমারত অফিসার ওমর ফারুক, ইমারত অফিসার বাপ্পি বিশ্বাস, ইমারত অফিসার শফিউল্লাহ এবং সহকারী ইমারত অফিসার আবু সাদত সায়েমসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা