:কতিপয় অসাধু ব্যক্তি নিজ স্বার্থ আদায় করতে না পেরে নারায়নগঞ্জ জেলা নাজির মোহাম্মদ কামরুজ্জামান এর বিরুদ্ধে একটি কুচক্রী মহল মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে এমনটাই অভিযোগ উঠে এসেছে।
ঘটনা সূত্রে জানা যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার নাজির মোহাম্মদ কামরুল ইসলামের বিরুদ্ধে বন্দর এলাকার ভূমি দস্যু হিসেবে আলোচিত ও আওয়ামীলীগের নাম ব্যবহার করা সুবিধা ভোগী একটি কুচক্রী মহল নিজেদের অপকর্ম গোপন করতে বিভিন্ন মাধ্যমে এই ঘৃণ্য খেলায় মেতে উঠেছে বলে অনেকের অভিমত।
সততা ও নিষ্ঠার সহিত দীর্ঘবছর যাবৎ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ে নাজিরের দায়িত্ব পালন করে আসছেন মোহাম্মদ কামরুজ্জামান। তার কঠোর পরিশ্রমের কারণে যেমনি তিনি জেলা প্রশাসনের অধিকাংশ কর্মকর্তাদের স্নেহভাজন হিসেবে মন জয় করেছেন তেমনি জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবা প্রার্থীদের কাছেও তিনি বেশ প্রশংসিত। তার এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়ে সুনামকে নষ্ট করতে মড়িয়া হয়ে উঠে পড়ে লেগেছে।
জানা গেছে, কিছুদিন যাবত জেলা নাজির মোহাম্মদ কামরুল ইসলামের বিরুদ্ধে একটি কুচক্রী মহল বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য দিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। যে সমস্ত তথ্য দিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে তার সাথে বাস্তবতার বিন্দুমাত্র প্রমাণ নেই। যারা কিংবা যাদেরকে দিয়ে মিথ্যা ষড়যন্ত্র করা হচ্ছে উল্টো তারাই আওয়ামী লীগের দোসর এবং ফ্যাসিস্ট। বিশেষ সুবিধা ভুগি বলে তথ্য পাওয়া যায়।
স্থানীয় অনেকের মতে, জেলা নাজির কামরুল ইসলাম অত্যন্ত পরিশ্রমী এবং কর্মদক্ষ একজন মানুষ। তিনি সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নিরলসভাবে জেলা প্রশাসনের কার্যক্রম পরিচালনা সহ মানুষদের সেবা দিয়ে থাকেন। যারা কামরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র কিংবা মিথ্যাচার করছেন তারা মহৎ লোক নন এবং তারা কোনভাবেই সফল হবে না। কেননা আমাদের জানা মতে কামরুল ইসলাম কোন অনিয়ম কিংবা দুর্নীতির সাথে জড়িত নয়। তাই তিনি সর্ব মহলে প্রশংসিত। আমরা চাই যারা এই মিথ্যা ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার।
এ বিষয়ে জেলা নাজির কামরুল ইসলাম জানান, মিথ্যা চিরদিনই মিথ্যা থাকে সেটা কখনো সত্যে পরিণত হয় না। আমি দীর্ঘ বছর যাবৎ সততা ও নিষ্ঠার সহিত আমার উপর অর্পিত দ্বায়িত্ব নিষ্ঠার সহিত পালন করে যাচ্ছি। দ্বায়িত্ব পালনে অবহেলা করিনি বা ব্যক্তি সুবিধা নেবার চেষ্টা করিনি। আমার দ্বায়িত্ব পালনে কেউ অসৎ উপায়ে সুবিধা নিতে চাইলে সেটা আমি প্রত্যাক্ষান করেছি। এতে হয়তো কেউ কেউ আমার উপর বিরূপ মনোভাব ব্যক্ত করে থাকে। তবে
যারা আমার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে আমাকে হেয় করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে তাদের একদিন ভুল ভাঙবে ইনশাআল্লাহ। আমি তাদেরকে বলব যে, আপনারা সত্য এবং বাস্তবের আলোকে সমালোচনা করুন। মিথ্যা বানোয়াট তথ্য বলে একজন মানুষের সুনাম নষ্ট করবেন না। এভাবে মিথ্যাচার করলে আপনাদের বিরুদ্ধেও একদিন অন্য আরেকজন কলম ধরবে এতে কোন সন্দেহ নেই। তাই আসুন হিংসা বিদ্বেষ পরিহার করে আমরা সবাই মিলে ভ্রাতিত্বের বন্ধনে আবদ্ধ হয়ে নারায়ণগঞ্জ জেলাকে একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তুলি। আমি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন কর্মচারী, আপনাদের সেবক হয়ে সব সময় কাজ করতে চাই দল মত ভেদাভেদর উর্ধে থেকে। আপনাদের সেবাদানের মধ্য দিয়ে সব সময় পাশে থাকতে চাই। এ লক্ষ্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।