• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Headline
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিনে সমাজসেবায় সম্মাননা স্মারক পেলেন আমজাদ হোসেন খান ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা সেবার নতুন প্রত্যয়ে রোটারি ক্লাব নারায়ণগঞ্জ মিডটাউনের নতুন নেতৃত্ব ৯ দিনের মধ্যে ১০ শ্রমিকের ক্ষতিপূরণ নিশ্চিত করলেন চট্টগ্রাম ডিসি জাহিদ নারায়ণগঞ্জ সদরের বিরল ক্যান্সার এইচএলএইচ-এ আক্রান্ত ১ বছর ৫ মাস বয়সী অর্নবের পাশে দাঁড়ালেন ইউএনও ফয়েজ উদ্দিন বুলবুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে ডিসিকে স্মারকলিপি প্রদান রাজস্ব কমিটির সভায় রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলক ইসলাম আলমগীর কে শুভেচ্ছা জানালেন নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের নেতা সিদ্দিকুর রহমান উজ্জল বন্দরে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে চুরি, পানির মোটর ও নির্মাণসামগ্রী লুট গ্যাস-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের কাছে ৬ দফা দাবি শিল্প মালিকদের

নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানিতে সেবাপ্রার্থীদের অভিযোগ তাৎক্ষণিক নিষ্পত্তির নির্দেশ ডিসির

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩১ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

জনসাধারণের অভিযোগ ও সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানি ১৯-৮-২৬ ইং বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

গণশুনানিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জেলার বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রার্থীরা উপস্থিত ছিলেন।

গণশুনানিতে ভূমি, আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা ও বিভিন্ন সরকারি সেবা সংক্রান্ত বিষয়ে আগতরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। অভিযোগগুলো মনোযোগ দিয়ে শোনার পর তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক মো: রায়হান কবির।

গণশুনানি প্রসঙ্গে জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির বলেন, মানুষের দুর্ভোগ লাঘব এবং সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। প্রতি বুধবারের এই গণশুনানির মাধ্যমে আমরা সরাসরি জনগণের কথা শুনতে পারছি। কোনো অভিযোগ যেন অমীমাংসিত না থাকে, সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমেই একটি সেবাবান্ধব প্রশাসন গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়া সহজে সেবা পায় তা নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। আগামীতেও এই গণশুনানি নিয়মিত অব্যাহত থাকবে।

উল্লেখ্য, প্রতি বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা