• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
Headline
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিনে সমাজসেবায় সম্মাননা স্মারক পেলেন আমজাদ হোসেন খান ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা সেবার নতুন প্রত্যয়ে রোটারি ক্লাব নারায়ণগঞ্জ মিডটাউনের নতুন নেতৃত্ব ৯ দিনের মধ্যে ১০ শ্রমিকের ক্ষতিপূরণ নিশ্চিত করলেন চট্টগ্রাম ডিসি জাহিদ নারায়ণগঞ্জ সদরের বিরল ক্যান্সার এইচএলএইচ-এ আক্রান্ত ১ বছর ৫ মাস বয়সী অর্নবের পাশে দাঁড়ালেন ইউএনও ফয়েজ উদ্দিন বুলবুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে ডিসিকে স্মারকলিপি প্রদান রাজস্ব কমিটির সভায় রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলক ইসলাম আলমগীর কে শুভেচ্ছা জানালেন নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের নেতা সিদ্দিকুর রহমান উজ্জল বন্দরে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে চুরি, পানির মোটর ও নির্মাণসামগ্রী লুট গ্যাস-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের কাছে ৬ দফা দাবি শিল্প মালিকদের

ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী, তীব্র জনদুর্ভোগ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২৯ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ চাষাড়া মিশনপাড়া ১২নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে যত্রতত্র ফেলা ময়লা-আবর্জনা ও সেখান থেকে ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধে চরম অতিষ্ঠ হয়ে উঠেছেন মিশনপাড়া এলাকার বাসিন্দারা। সময়মতো সিটি কর্পোরেশন  ময়লা অপসারণ না করা এবং নির্দিষ্ট ডাস্টবিন না থাকায় পুরো এলাকায় এক দমবন্ধ পরিবেশের সৃষ্টি হয়েছে, যা প্রতিদিনের সাধারণ জীবনযাত্রাকে ব্যাহত করছে।

​এলাকাবাসীর অভিযোগ, মিশনপাড়া জামে মসজিদ সড়ক ও আবাসিক গলির মোড়ে প্রতিদিন জমানো হচ্ছে গৃহস্থালি বর্জ্য। দীর্ঘদিন ধরে রোদ-বৃষ্টিতে এসব বর্জ্য পচে গিয়ে চারপাশের বাতাস বিষাক্ত করে তুলছে। দুর্গন্ধের কারণে রাস্তা দিয়ে চলাফেরা করাই কঠিন হয়ে পড়েছে। স্থানীয় অনেকে জানান, বর্জ্যের পঁচা গন্ধের কারণে মসজিদে নামাজ পড়তে কষ্ট হয়। বাসা বাড়ি ও রাস্তা দিয়ে হাঁটার সময় দুর্গন্ধে মুখ চেপে হাঁটতে হয়।
​বর্জ্য জমে থাকার কারণে এলাকায় মশা-মাছির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। ফলে মিশনপাড়ার ছোট শিশু ও বৃদ্ধদের মধ্যে ডায়রিয়া, ডেঙ্গু ও শ্বাসকষ্টজনিত নানা রোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় অধিবাসীদের দাবি, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে বহুবার জানানো সত্ত্বেও দৃশ্যমান কোনো দীর্ঘমেয়াদী সমাধান পাওয়া যায়নি।
এবিষয়ে এলাকার সন্তান জহির আহমেদ সোহেল বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমান বলেছেন,প্রতিটি পাড়া মহল্লায় খেলার মাঠ তৈরি করার। তার কথার ভিত্তিতেই বলছি সিটি কর্পোরেশন যদি এখানকার ময়লাগুলো বেকু দিয়ে সরিয়ে দেন তাহলে আমি বালু ফেলে খেলার জন্য মাঠ করে দিব।
তাই ​মিশনপাড়াবাসী অতি দ্রুত এই দুর্গন্ধময় পরিবেশ থেকে মুক্তি চান। সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা