• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
Headline
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিনে সমাজসেবায় সম্মাননা স্মারক পেলেন আমজাদ হোসেন খান ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা সেবার নতুন প্রত্যয়ে রোটারি ক্লাব নারায়ণগঞ্জ মিডটাউনের নতুন নেতৃত্ব ৯ দিনের মধ্যে ১০ শ্রমিকের ক্ষতিপূরণ নিশ্চিত করলেন চট্টগ্রাম ডিসি জাহিদ নারায়ণগঞ্জ সদরের বিরল ক্যান্সার এইচএলএইচ-এ আক্রান্ত ১ বছর ৫ মাস বয়সী অর্নবের পাশে দাঁড়ালেন ইউএনও ফয়েজ উদ্দিন বুলবুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে ডিসিকে স্মারকলিপি প্রদান রাজস্ব কমিটির সভায় রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলক ইসলাম আলমগীর কে শুভেচ্ছা জানালেন নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের নেতা সিদ্দিকুর রহমান উজ্জল বন্দরে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে চুরি, পানির মোটর ও নির্মাণসামগ্রী লুট গ্যাস-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের কাছে ৬ দফা দাবি শিল্প মালিকদের

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি:

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪৬ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং একটি সুন্দর, নির্মল ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজ সোমবার ১৭-৮-২৬ইং নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রূপগঞ্জ উপজেলার সমবায়ীবৃন্দের উদ্যোগে এবং উপজেলা সমবায় কার্যালয়ের বাস্তবায়নে মাছিমপুর হতে ভায়েলা রোড এলাকায় রোববার এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা সমবায় অফিসার মোঃ আবু জাফর মিয়া।

এ সময় উপজেলা প্রশাসন, সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশ নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

বক্তারা বলেন, বৃক্ষ শুধু প্রকৃতির সৌন্দর্যই বৃদ্ধি করে না, এটি আমাদের জীবন, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে বৃক্ষরোপণ ও বৃক্ষের পরিচর্যা করা এখন সময়ের দাবি।

অনুষ্ঠান শেষে আয়োজকরা রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমে বেড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা