• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা, সুশাসন ও উন্নয়ন কর্মকাণ্ড তদারকির নতুন দায়িত্ব পেয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ শান্তি-শৃঙ্খলা বিঘ্নিতকারীদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ : এসপি মিজানুর রহমান মুন্সী ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান

নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ভেজালবিরোধী অভিযান ও বাজার মনিটরিংয়ের নির্দেশ ডিসির

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫২ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নিরাপদ খাদ্য নিশ্চিত, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং বিভিন্ন দফতরের কার্যক্রমে সমন্বয় বাড়ানোর লক্ষ্যে আজ রবিবার সকাল ১১টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আ ফ ম মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশীদ, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আহসান শহীদ সরকার, সকল উপজেলা নির্বাহী অফিসারগন সহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাগণ।

সভায় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে পুলিশ লাইনের পাশে অবস্থিত অবৈধ ও দূষণকারী কারখানার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কোনোভাবেই পরিবেশ ও জনজীবন হুমকির মধ্যে ফেলা যাবে না।

তিনি আরও বলেন, নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং জোরদার করতে সংশ্লিষ্ট দফতরগুলোকে মাঠে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছি। কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে না পারে সেদিকে কঠোর নজর রাখতে হবে।

সভায় স্বাস্থ্য, কৃষি, গণপূর্ত, শিক্ষা, আইনশৃঙ্খলা ও অন্যান্য দফতরের গত এক মাসের কার্যাবলীর অগ্রগতি পর্যালোচনা করা হয়। চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন এবং সেবা প্রাপ্তিতে জনদুর্ভোগ কমানোর বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এছাড়া ডেঙ্গু প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং সরকারি সেবা ডিজিটালাইজেশন বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে জেলা প্রশাসক সবাইকে সমন্বয়ের মাধ্যমে জনবান্ধব সেবা নিশ্চিত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা