• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Headline
পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর; অপরাধ দমনে নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতিতে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হলেন মানবাধিকারকর্মী আইরিন খান নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর কাছে বর্তমান এসপির বদলি আদেশ প্রত্যাহারের দাবী শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা, সুশাসন ও উন্নয়ন কর্মকাণ্ড তদারকির নতুন দায়িত্ব পেয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ শান্তি-শৃঙ্খলা বিঘ্নিতকারীদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ : এসপি মিজানুর রহমান মুন্সী ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তার হাতে একটি ল্যাপটপ তুলে দিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়জ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১১ আগস্ট) সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কামাল হোসেন পিয়াসের হাতে ল্যাপটপটি তুলে দেওয়া হয়।

কামাল হোসেন পিয়াস নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলি উত্তরপাড়া আদজীনগর এলাকার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

উচ্চশিক্ষিত হলেও দৃষ্টি প্রতিবন্ধকতা ও আর্থিক অসচ্ছলতার কারণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পড়াশোনা, চাকরির প্রস্তুতি এবং অনলাইনভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনায় তাকে সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল।

সম্প্রতি শিক্ষা ও কর্মসংস্থানের প্রস্তুতির জন্য একটি ল্যাপটপের প্রয়োজন উল্লেখ করে সদর উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেন কামাল হোসেন পিয়াস। আবেদনে তিনি জানান, স্ক্রিন রিডারসহ বিভিন্ন সহায়ক সফটওয়্যার ব্যবহার করে ল্যাপটপের মাধ্যমে নিজের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হতে চান। তবে আর্থিক অসচ্ছলতার কারণে নিজের অর্থায়নে ল্যাপটপ কেনা তার পক্ষে সম্ভব নয়।

তার আবেদনের পরিপ্রেক্ষিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়জ উদ্দিন আহমেদের পক্ষ থেকে তাকে ল্যাপটপটি দেওয়া হয়।

ল্যাপটপ পেয়ে কামাল হোসেন পিয়াস বলেন, আধুনিক প্রযুক্তি তার মতো দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ল্যাপটপটি তার পড়াশোনা, চাকরির প্রস্তুতি ও অনলাইনভিত্তিক কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা