• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
Headline
ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউ’র কোনো অবস্থান নেই: মাইকেল মিলার নারায়ণগঞ্জে ইস্টার্ন সিমেন্টের ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে চীন: লিউ ইউইন ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল

কুষ্টিয়ায় মাদক,জুয়া,চোরাচালানমুক্ত শান্তিপূর্ণ কুষ্টিয়া গড়ার অঙ্গীকার ডিআইজির, সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৩৩ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

মাদক, অনলাইন জুয়া ও চোরাচালানমুক্ত একটি শান্তিপূর্ণ কুষ্টিয়া গড়তে পুলিশ বদ্ধপরিকর বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান। একইসঙ্গে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

রবিবার ৯-৮-২৬ ইং দুপুর ১২টা ৩০ মিনিটে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তারা এ কথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান এবং সভাপতিত্ব করেন কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, আমরা কুষ্টিয়াবাসিকে ভালো রাখতে চাই। মাদক, অনলাইন জুয়া, চোরাচালানমুক্ত শান্তিপূর্ণ কুষ্টিয়া গড়তে আমরা বদ্ধপরিকর। যেকোনো আইনশৃঙ্খলা বিঘ্নকারী কার্যক্রমের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

তিনি বলেন, অপরাধ দমনে শুধু পুলিশের একার প্রচেষ্টা যথেষ্ট নয়। গণমাধ্যমের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপতথ্য ও গুজব রোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন সাংবাদিকদের উদ্দেশে বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর জোর দেন এবং পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

পুলিশ সুপার আরও বলেন, কুষ্টিয়া জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে। জনগণের সেবায় পুলিশ সর্বদা প্রস্তুত।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, ডিআইজি খুলনার স্টাফ অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রাফিউল রহমান, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ডিএসবি, ওসি ডিবি এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভা শেষে সাংবাদিকরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন। পুলিশের শীর্ষ কর্মকর্তারা সেসব প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে এ ধরনের মতবিনিময় অব্যাহত রাখার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা