• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
Headline
ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউ’র কোনো অবস্থান নেই: মাইকেল মিলার নারায়ণগঞ্জে ইস্টার্ন সিমেন্টের ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে চীন: লিউ ইউইন ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৪১ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার, অস্থায়ী রাষ্ট্রপতি ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট, ঢাকার সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত ৩২৩ আসনের সংসদ সদস্য ফেরদৌসি আহমেদ। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর ভাইস প্রেসিডেন্ট (একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা) জাতীয় সাংস্কৃতিক মঞ্চ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব, জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সহকারী সম্পাদক মো.আমজাদ হোসেন খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্তা নিউজ ৫২-এর সম্পাদক জনাব রফিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও দেশের জন্য তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা