গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা “আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন” এর মীর কাদিম পৌরসভা কমিটির নেতৃবৃন্দ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান সোহেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার ৭-৮-২৬ইং সংগঠনের অফিসে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ, মুন্সীগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক রোমান হাসান, মুন্সীগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মীর কাদিম পৌরসভা কমিটির সভাপতি আজাদ সুলতান।
এছাড়াও উপস্থিত ছিলেন মীর কাদিম পৌরসভা কমিটির সহকারী সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, আইন বিষয়ক সম্পাদক কামাল আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিপন আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে সাংগঠনিক দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “মানুষের মৌলিক অধিকার রক্ষা ও আইনি সহায়তা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দ্রুত আইনি সহায়তা প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।