• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Headline
প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্দরে বিএম ইউনিয়ন স্কুল-অ্যান্ড-কলেজে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান খাদ্যের অভাবে দিশেহারা শিয়াল, সোনারগাঁওজুড়ে আতঙ্ক জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের  শ্রদ্ধাঞ্জলি হাজীগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্পণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের মানোন্নয়নে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ডিসির

প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৩ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেছেন, আমরা জানি নিপীড়ণ আসতে পারে। আমাদের বিরুদ্ধে মামলা হতে পারে। আমরা সেসব ফেস করবো। জেলে যেতে হলে যাবো তবুও প্রিপেইড মিটার লাগাতে দিবনা। গত সোমবার প্রিপেইড মিটারের প্রকল্প পরিচালক পিডি নারায়ণগঞ্জে এসেছিলেন। আমরা দ্বিপাক্ষিক বৈঠকে বিভিন্ন প্রশ্ন করেছিলাম কিন্তু তিনি সেসব প্রশ্নের কোন উত্তর দিতে পারেন নাই। তিনি উত্তর না দিয়ে কিভাবে বিদ্যুৎ আবিস্কার হলো কিভাবে উত্তরণ হলো সেসব কথা বলতে শুরু করলো। তিনি একটা কথারও উত্তর দিতে পারেন নাই। পরে আমরা বললাম প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক। তার মানবিকতার অনেক গুনাবলী আমরা ইতোমধ্যে দেখেছি। আমরা প্রধানমন্ত্রীর কাছে যাবো। তাকে বোঝাবো। শেষে তিনি বলেন এত লাখ লাখ প্রিপেইড মিটার কি করবেন। আমরা বলেছি এ ধরনের গণবিরোধী সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিবেন। এত লাখ লাখ মিটার আমাদের উপর চাপিয়ে দিবেন। আমাদের গলায় ফাঁস লাগিয়ে দিচ্ছেন আমাদের জীবন বেরিয়ে যাচ্ছে আর আপনি প্রিপেইড মিটারের কথা বলছেন। তখন আমরা বলেছি বিগত ফ্যাসিস্ট সরকার দিনের ভোট রাতের বেলায় করে ৩ বার ক্ষমতায় থেকে ক্ষমতা চিরস্থায়ী করতে হাজার হাজার কোটি টাকার ইভিএম কিনেছিল। এই সরকার ক্ষমতায় আসার পরে সেই ইভিএম কিন্তু বাতিল করেছে। তাহলে ফ্যাসিস্ট সরকারের এই প্রিপেইড মিটার কেন বাতিল হবেনা।

তিনি আরো বলেন, বিদ্যুৎ বিভাগ যদি কারো বাড়িতে জোরপূর্বক প্রবেশ করতে চায় তাহলে সে ডাকাত। সেক্ষেত্রে তার সঙ্গে ডাকাত প্রতিরোধের মতোই আচরণ করতে হবে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় গণপ্রতিরোধ শুরু হয়ে গেছে। আগামী ১১ আগস্ট আমরা গণমিছিল করবো। আমরা প্রয়োজনে হরতাল ডাকবো। কোনরকম ছাড় দিবনা।
মঙ্গলবার রাতে “প্রিপেইড মিটার চাই না, প্রতিরোধ করুন’ এই আহবানে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সভায় এসব কথা বলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম। পাঠানটুলী উৎসব কমিউনিটি সেন্টারে উত্তর হাজীগঞ্জ একতা সমাজ কল্যান সংঘের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উত্তর হাজীগঞ্জ একতা সমাজ কল্যান সংঘের সভাপতি হাজী মোঃ রুহুল আমিন।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহবায়ক এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।
উত্তর হাজীগঞ্জ একতা সমাজ কল্যান সংঘের উপদেষ্টা ইঞ্জিনিয়ার অহিদুর রহমান আরিফের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, এডভোকেট জাহাঙ্গীর আলম জাগু, উত্তর হাজীগঞ্জ একতা সমাজ কল্যান সংঘের উপদেষ্টা এডভোকেট শাহজাহান মোড়ল, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সাহেদুল হাসান বাবু, মিশনপাড়া পঞ্চায়েতের যুগ্ম মহাসচিব জাহিদ আহাম্মেদ, বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ সুমনসহ বিভিন্ন পঞ্চায়েত, মসজিদ কমিটি ও সমাজ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।
সভায় বেশ কয়েকজন ভুক্তভোগী প্রিপেইড মিটার নিয়ে যেসব ভোগান্তি সেগুলো তুলে ধরে বলেন, যেসব এলাকায় ইতোমধ্যে প্রিপেইড মিটার লাগানো হয়েছে সেখানে কোনো প্রকার আগাম সংকেত বা মানবিক বিবেচনা ছাড়াই ব্যালেন্স শেষ হওয়ামাত্রই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। গভীর রাতে, বিশেষ করে ঘরে মুমূর্ষু রোগী, নবজাতক শিশু কিংবা শিক্ষার্থীদের পরীক্ষার প্রাক্কালে এই আকস্মিক ও নিষ্ঠুর বিদ্যুৎহীনতা জনজীবনকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে, যা চরম অমানবিক। প্রিপেইড মিটারের রিচার্জ করতে।ল অসংখ্য নাম্বার চাপতে হয় যা অনেক বয়স্ক ও অশিক্ষিত লোকের পক্ষে অসম্ভব। প্রতি মাসের প্রথম রিচার্জেই ডিমান্ড চার্জ, মিটার ভাড়া এবং ভ্যাটের নামে বিপুল অঙ্কের টাকা অন্যায়ভাবে কেটে নেওয়া হচ্ছে।
সভায় বক্তারা আগামী দিনের যেকোন আন্দোলন কর্মসূচি ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা